কাদের ও মাকসুদ কামালের বিরুদ্ধে সাদিক কায়েমসহ ৩ জনের জবানবন্দি

প্রথম পাতা » আদালত সংবাদ » কাদের ও মাকসুদ কামালের বিরুদ্ধে সাদিক কায়েমসহ ৩ জনের জবানবন্দি
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫



কাদের ও মাকসুদ কামালের বিরুদ্ধে সাদিক কায়েমসহ ৩ জনের জবানবন্দি

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় ওবায়দুল কাদের ও সাবেক ঢাবি ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছেন সাদিক কায়েমসহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের তিন নেতা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তার কাছে জবানবন্দি দেন তারা। জবানবন্দি দেওয়া অপর দুজন হলেন- ডাকসু সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী, পরিবহণ সম্পাদ আসিফ আব্দুল্লাহ জবানবন্দি দেন।

জবানবন্দি শেষে সাদিক কায়েম বলেন, শেখ হাসিনার সঙ্গে সমন্বয় করে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগকে দিয়ে তৎকালীন ভিসি মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর নির্দেশনা দিয়েছিলেন। অন্তর্বর্তী সরকারের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা অংশ সেইফ এক্সিট দিতে চেষ্টা করছে। এ সময় শেখ হাসিনাসহ আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান তিনি।

এদিকে, গুমের মামলায় শেখ হাসিনা ও জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ধার্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১।

বাংলাদেশ সময়: ৩:৩২:০৭   ১২৫ বার পঠিত  




আদালত সংবাদ’র আরও খবর


সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
পিলখানা হত্যাকাণ্ডের তথ্য জানতেন বলেই ‘জঙ্গি’ সাজিয়ে হত্যা
হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন

Law News24.com News Archive

আর্কাইভ