মানিলন্ডারিং: সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরসহ ৮ জনের নামে মামলা

প্রথম পাতা » সারাদেশ » মানিলন্ডারিং: সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরসহ ৮ জনের নামে মামলা
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫



মানিলন্ডারিং: সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরসহ ৮ জনের নামে মামলা

সাবেক মন্ত্রী নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (৭৭) ও তার সাবেক এপিএস এমদাদুল হকসহ (৫২) আট জনের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে সিআইডি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সিআইডির এসআই মো. মাজহারুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানিয়েছে।

জানা গেছে, প্রতারণাপূর্বক চাঁদাবাজির মাধ্যমে ভুয়া দলিল তৈরি করে অবৈধভাবে মোট ২ হাজার ৪০১ দশমিক ৪৬ শতাংশ জমি (যার বর্তমান সরকারি বাজারমূল্য ৮৬ কোটি ৭৮ লক্ষ ৮৭ হাজার ৬৪৪ টাকা) জবর দখল, হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় এ মামলা দায়ের করা হয়। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মামলা নম্বর ৪৩, ধারা- মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) রুজু করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

মামলায় এজাহারনামীয় অভিযুক্তরা হলেন, গোলাম দস্তগীর গাজী (৭৭), তার এপিএস এমদাদুল হক (৫২), রূপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা (৫৭), মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ (৫৫), আওয়ামী লীগ নেতা মো. মাহাবুবুর রহমান জাকারিয়া মোল্লা (৪৮), মো. আনছার আলী (৫৫), আলফাজ উদ্দিন (৬৩), দিমন ভুঁইয়া (৫৫)।

মামলার অভিযোগে বলা হয়েছে, প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে ভুয়া দলিল তৈরি করে ২ হাজার ৪০১ দশমিক ৪৬ শতাংশ জমি (বর্তমান সরকারি বাজারমূল্য ৮৬ কোটি ৭৮ লাখ) জবর দখল, হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করেছেন আসামিরা। তারা একটি সংঘবদ্ধ অপরাধ চক্র গড়ে তোলে। চক্রটি পরস্পর যোগসাজশে ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ২০ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে মো. শাহ আলমের ১২৪ শতাংশ, আব্দুস সোবহান মিয়ার ১০ শতাংশ, নাঈম প্রধানের ১৮ শতাংশ, হাসিনা বেগমের ৯ শতাংশ, আলেয়ার ৪৫ শতাংশ, ইয়াছিন প্রধানের ২৭ দশমিক ৫ শতাংশ, সানজুরা বেগমের ৪ শতাংশ ভুয়া দলিল করে দখল, হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করেন।

এছাড়া মো. আশরাফ উদ্দিন ভুইয়ার ৭২ শতাংশ, মোস্তফা মনোয়ার ভুইয়ার ৩৪৬ শতাংশ, মো. হাবিব খানের ১৮৩দশমিক ৫ শতাংশ, রাশিদা ভুইয়ার ১২৪ শতাংশ, আমজাদ আলী ভুইয়ার ৭৬০ দশমিক ৫ শতাংশ, মোবারক ভুইয়ার ৩১ শতাংশ, নূর-ই-তাছলীম তাপসের ৪৩০ দশমিক ৭ শতাংশ, মো. মাহবুবুল হক ভুইয়ার ৭১ দশমিক ৪৭ শতাংশ এবং মোহাম্মদ মাহমুদুল হকের ৬৫ শতাংশও একইভাবে দখল করেন আসামিরা।

২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতন হলে সে বছরের ২৪ অগাস্ট নারায়ণগঞ্জ- ১ আসনের সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীকে রাজধানীর শান্তিনগর থেকে গ্রেপ্তার করা হয়। জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে এক স্কুলছাত্র নিহতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাকেও আসামি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২:৫৩:০১   ৮২ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় প্রতিহত
চুয়াডাঙ্গায় বিএনপি নেতার ওএমএসের ডিলার পয়েন্ট থেকে পাচারকালে ২১০ কেজি চাল ও ৭০ কেজি আটা জব্দ -৫০ হাজার টাকা জরিমানা
আদালতে আত্মসমর্পণের পর পাঁচ আওয়ামী লীগ নেতাকর্মী কারাগারে
অপারেশন ‌’জঙ্গল সলিমপুর’ (১) ইয়াসিনের জামিন ঠেকান প্রধান বিচারপতি হাসান
নোয়াখালীতে তিনটি বিদেশি পিস্তলসহ যুবক আটক, জামায়াতের কর্মী বলে দাবি বিএনপির
৪ জেলায় ৮৮ জনের পুশ ইন ঠেকালো বিজিবি
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের টাকায় ছুরি কেনা নিয়ে সংঘর্ষ, আহত ৬
বরিশালে ছাত্রলী‌গের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর
কক্সবাজার আদালতের প্রবেশ পথে গুলির ঘটনায় দুই মামলা, আসামি ১৩

Law News24.com News Archive

আর্কাইভ