‘সচিবালয় ভাতা’র দাবিতে আন্দোলন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সচিবালয়ের ১৪ কর্মকর্তা–কর্মচারীর পাঁচ দিনের রিমান্ড

প্রথম পাতা » অন্তবর্তী সরকার » ‘সচিবালয় ভাতা’র দাবিতে আন্দোলন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সচিবালয়ের ১৪ কর্মকর্তা–কর্মচারীর পাঁচ দিনের রিমান্ড
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫



সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সচিবালয়ের ১৪ কর্মকর্তা–কর্মচারীর পাঁচ দিনের রিমান্ড

‘সচিবালয় ভাতা’ চালুর দাবিতে আন্দোলনের ঘটনায় গ্রেপ্তার সচিবালয়ের ১৪ জন কর্মকর্তা ও কর্মচারীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। এদের মধ্যে সচিবালয় কর্মকর্তা–কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, সহসভাপতি মোহাম্মদ শাহীন গোলাম রাব্বানী ও নজরুল ইসলাম রয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম পুলিশের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। শাহবাগ থানার এসআই কে এম রেজাউল করিম তাঁদের সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন বলেন, রিমান্ড বাতিল চেয়ে তাদের পক্ষ থেকে আবেদন করা হলেও আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে পাঠানোদের মধ্যে রয়েছে বাদিউল কবির — ব্যক্তিগত কর্মকর্তা, জনপ্রশাসন মন্ত্রণালয়, মোহাম্মদ শাহীন — প্রশাসনিক কর্মকর্তা, স্বাস্থ্য মন্ত্রণালয়, নজরুল ইসলাম — অফিস সহায়ক, জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ ছাড়া রিমান্ডে থাকা অন্যরা হলেন— রোমান গাজী (প্রশাসনিক কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়), আবু বেলাল (অফিস সহায়ক, স্বাস্থ্য মন্ত্রণালয়), কামাল হোসেন (অফিস সহায়ক, জনপ্রশাসন মন্ত্রণালয়), তায়েফুল ইসলাম (ব্যক্তিগত কর্মকর্তা, স্বাস্থ্য মন্ত্রণালয়), বিপুল রানা বিপ্লব (অফিস সহায়ক, অর্থ মন্ত্রণালয়), আলিমুজ্জামান (অফিস সহায়ক, জনপ্রশাসন মন্ত্রণালয়), বিকাশ চন্দ্র রায় (প্রশাসনিক কর্মকর্তা, স্বাস্থ্য মন্ত্রণালয়), ইসলামুল হক ও মো. মহসিন আলী (স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারী), মিজানুর রহমান সুমন (অফিস সহায়ক ও সংযুক্ত পরিষদের প্রচার সম্পাদক, তথ্য মন্ত্রণালয়) এবং নাসিরুল হক নাসি (অফিস সহায়ক, মন্ত্রিপরিষদ বিভাগ)।

গত বুধবার সচিবালয়ের সব মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা ‘সচিবালয় ভাতা’ চালুর দাবিতে আন্দোলনে নেমে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে প্রায় সাত ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। রাত সাড়ে আটটার দিকে পুলিশের সহায়তায় তিনি সচিবালয় ত্যাগ করেন। পরে আন্দোলন থেকে গ্রেপ্তার হয় ১৪ জন কর্মচারী।

বাংলাদেশ সময়: ২:৫১:১৯   ৭৩ বার পঠিত  




অন্তবর্তী সরকার’র আরও খবর


বিদায়ী ভাষণে ড. ইউনূস নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমার, আপনার, সবার
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন পাঁচজন
শপথ বঙ্গভবনের পরিবর্তে কেন সংসদের দক্ষিণ প্লাজায়, জানালেন আইন উপদেষ্টা
নিরঙ্কুশ জয় তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
শীর্ষ ৩ নেতার ভোটকেন্দ্র পরিদর্শনে প্রধান উপদেষ্টা
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টার সঙ্গে ‘আনফ্রেল’ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
সশস্ত্র বাহিনীর ১৪১ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি
যে কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

Law News24.com News Archive

আর্কাইভ