কেরু এ্যান্ড কোম্পানীতে আখ মাড়াই মওসুমের শুভ উদ্বোধন করলেন শিল্প উপদেষ্টা

প্রথম পাতা » সারাদেশ » কেরু এ্যান্ড কোম্পানীতে আখ মাড়াই মওসুমের শুভ উদ্বোধন করলেন শিল্প উপদেষ্টা
শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫



---

মোঃ আব্দুল্লাহ হক,

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

দেশের সবচেয়ে পুরোনো ও ঐতিহ্যবাহী চিনিকল, চুয়াডাঙ্গার দর্শনা কেরু এ্যান্ড কোম্পানীতে আজ শুক্রবার (০৫ ডিসেম্বর) ২০২৫-২৬ আখ মাড়াই মওসুমের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। চিনিকলের কেইন কেরিয়ারে আখ নিক্ষেপের মাধ্যমে এই মাড়াই কার্যক্রমের সূচনা করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

উদ্বোধনী বক্তৃতায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “বন্ধ থাকা চিনি কলগুলো ফান্ড পেলেই চালু করা হবে। আমরা সে লক্ষ্যে ফান্ড সংগ্রহের চেষ্টা করছি।” তিনি আরও জানান, চিনি শিল্পকে লাভজনক পর্যায়ে আনতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে চিনিকলগুলো আধুনিকরণ করা হচ্ছে এবং উন্নত জাতের আখ বীজ উদ্ভাবনের উপর জোর দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন আপনারা জানেন যে বিভিন্ন চিনিকলের চিনি গুদামজাত হয়ে থাকে। সরকার যেটা উদ্যোগ নিয়েছে যে বাংলাদেশের উৎপাদিত চিনি যতদিন গুদামজাত থাকবে ততদিন চিনি আমদানি করবে না । এ কারণেই চিনি টিসিবির মাধ্যমে এখন বাজারজাত করা হচ্ছে। আমরা আরেকটি উদ্যোগ নিয়েছি কেরু শ্রমিকদের স্বাস্থ্য সেবা সুবিধা বাড়ানো হয়েছে।

উদ্বোধনের আগে তিনি কেরু চিনিকলের আধুনিকায়ন করা নতুন কারখানাটি ঘুরে দেখেন।

চলতি মাড়াই মওসুমে কেরু এ্যান্ড কোম্পানী ৭৬ হাজার টন আখ মাড়াই করে ৪ হাজার ২’শ ৫৬ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৫.৬০ শতাংশ। আশা করা হচ্ছে, চিনিকলটি প্রতিদিন গড়ে ১১’শ ৫০ টন আখ মাড়াই করবে এবং প্রায় ৭০ থেকে ৭৫ দিন সচল থাকবে।

মোট আখ দণ্ডায়মান ৫,৫৬২ একর।

চিনিকলের নিজস্ব খামার আছে ১,৬২৫ একর। আর চাষীদের জমি ৩,৯৩৭ একর।

১৯৩৮ সালে প্রতিষ্ঠিত কেরু এ্যান্ড কোম্পানী চিনি উৎপাদন কারখানা, ডিস্টিলারী, জৈব সার কারখানা, বাণিজ্যিক-পরীক্ষামূলক খামার ও ওষুধ কারখানার সমন্বয়ে গঠিত এক বৃহৎ শিল্প কমপ্লেক্স। যদিও এর চিনি কারখানাটি দীর্ঘদিন ধরে লোকসান গুনে আসছিল, তবে সরকারিভাবে চিনির মূল্য বৃদ্ধির কারণে বর্তমানে এটি কিছুটা ঘুরে দাঁড়িয়েছে।

রাজস্ব খাতে সর্বোচ্চ জমা (২০২৪-২৫ অর্থবছর) ১৫০ কোটি টাকা

প্রত্যাশিত মুনাফা (চলতি বছর) প্রায় ১৩০ কোটি টাকা

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিএসএফআইসি’র চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রাশিদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি খুলনা রেঞ্জ মোহাম্মদ রেজাউল হক (পিপিএম), চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসেন এবং পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কেরু এন্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাব্বিক হাসান।

সর্বোচ্চ আখ উৎপাদনকারী ৭ চাষীকে কেরু এন্ড কোম্পানীর পক্ষ থেকে পুরস্কৃত করা হয়

বাংলাদেশ সময়: ১০:৫০:০৮   ১৩৮ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


ইউনুসের জামিন ঘিরে এজলাসে যা ঘটেছিল
বরিশাল আইনজীবী সমিতির সভাপতি আটক, বিএনপিপন্থীদের প্রতিবাদ
বরিশালে আওয়ামী লীগ নেতাকে জামিন দেওয়ায় আইনজীবীদের আদালত বর্জন
জামিন পেলেন আ.লীগ নেতা ইউনুস
রাজবাড়ীতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
প্রবাসীদের উদ্যোগে রোজায় খাদ্য সহায়তা পেল ৬০০ পরিবার
আলমডাঙ্গায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত: আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও তিনদিনব্যাপী বইমেলার উদ্বোধন
চাঁদপুরে শিক্ষার্থী সামিয়ার মৃত্যুর ঘটনায় ৯ শিক্ষককে শাস্তি
মিথ্যা মামলা করায় বরিশালে বাদীকে দণ্ড
সিলেটের ডিসি সারোয়ারকে শোকজ

Law News24.com News Archive

আর্কাইভ