সুপ্রিম কোর্টে চলছে বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি

প্রথম পাতা » প্রধান সংবাদ » সুপ্রিম কোর্টে চলছে বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি
মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪



 ---

সুপ্রিম কোর্টে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা আদালত বর্জন কর্মসূচি শুরু করেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে সুপ্রিম কোর্ট বার ভবনের প্রবেশমুখে তারা এ কর্মসূচি পালন করছেন।

আন্দোলন বর্জন কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব। আইনজীবীরা আদালত বর্জনের সমর্থনে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

গত ২৭ ডিসেম্বর এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন বিএনপিপন্থী আইনজীবীরা। ১-৭ জানুয়ারি আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগসহ সারা দেশের আদালত বর্জনের ঘোষণা দিয়ে রেখেছেন তারা।

 

বাংলাদেশ সময়: ১২:৩৭:০৮   ৩৭৫ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


ভারতে ১ নভেম্বর থেকে চালু হচ্ছে কলার শনাক্তকরণ প্রযুক্তি
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেল পেতে অপেক্ষা বাড়বে
সহপাঠীর মৃত্যুতে শোকস্তব্ধ চন্দনাইশের জামিজুরী বালিকা উচ্চবিদ্যালয়
এআই প্রযুক্তিতে বিশ্বমানের উদ্ভাবনের কেন্দ্রে পরিণত হচ্ছে ভারত
৭ বছর পর মরুর বুকে ত্রিদেশীয় ওয়ানডে: পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ, শক্ত চ্যালেঞ্জে আফগান-জিম্বাবুয়ে
ময়মনসিংহে স্কুলে মারামারি করা দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা, বদলির সুপারিশ
২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ পেলেন আমির খানের ভাগ্নে ইমরান খান
নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির রিমান্ড মঞ্জুর
ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল

Law News24.com News Archive

আর্কাইভ