জোটে গেলেও দলীয় প্রতীকে নির্বাচনের বৈধতায় হাইকোর্টের রুল

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » জোটে গেলেও দলীয় প্রতীকে নির্বাচনের বৈধতায় হাইকোর্টের রুল
সোমবার, ১ ডিসেম্বর ২০২৫



জোটে গেলেও দলীয় প্রতীকে নির্বাচনের বৈধতায় হাইকোর্টের রুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট গঠন করলেও দলগুলোকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে বাধ্য করার বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছে।

সোমবার (১ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। একই সঙ্গে নির্বাচন কমিশনকে ১০ দিনের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।

এর আগে ২৭ নভেম্বর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)–এর মহাসচিব মোমিনুল আমিন হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে তিনি দাবি করেন, জোটবদ্ধ নির্বাচন হলেও দলীয় প্রতীক ব্যবহারের বাধ্যবাধকতা আরোপকারী আরপিও সংশোধনী অসাংবিধানিক ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থি।

রিটে তিনি এ বিধান স্থগিতের পাশাপাশি জোটবদ্ধ নির্বাচনে একক প্রতীক ব্যবহারের পূর্বের নিয়ম বহাল রাখার অনুরোধ জানান। এতে আইন মন্ত্রণালয়ের সচিব ও নির্বাচন কমিশনের সচিবকে বিবাদী করা হয়েছে।

মোমিনুল আমিন অভিযোগ করেন, সংশোধনীটি মূলত জামায়াত ও এনসিপিকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:০৩   ২০০ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আপিল
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল
হাইকোর্টের আদেশ স্থগিত, এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে ফজলুল হকের দায়িত্ব পালনে বাধা নেই
সুপ্রিম কোর্ট বারের বার্ষিক ভোজে গরুর মাংস পরিবেশনের প্রস্তাব
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও হুমকি রোধে হাইকোর্টে রিট
১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল ইনুর
চাঁদাবাজির মামলায় জামিন নিয়ে বাদীকে হত্যার চেষ্টার অভিযোগ
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Law News24.com News Archive

আর্কাইভ