সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজবাড়ীর রাধা গোবিন্দ জিঁউর মন্দিরে বিশেষ প্রার্থনা

প্রথম পাতা » সারাদেশ » বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজবাড়ীর রাধা গোবিন্দ জিঁউর মন্দিরে বিশেষ প্রার্থনা
সোমবার, ১ ডিসেম্বর ২০২৫



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজমাতা দেশনেত্রী

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়, বিশেষ প্রার্থনা করেছেন রাজবাড়ীর হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন  ফ্রন্ট এর নেতৃবৃন্দ।

শনিবার (২৯নভেম্বর) সন্ধ্যায় রাজবাড়ী শহরের বিনোদপুরে  রাধা গোবিন্দ জিঁউর মন্দিরে এই প্রার্থনা করা হয়।

মন্দিরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার প্রার্থনায় উপস্থিত ছিলেন, রাজবাড়ী হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর আহবায়ক অশোক সরকার, রাজবাড়ী পূজা উদযাপন ফন্টের আহ্বায়ক অনিন্দিতা গুহ বাণী, জেলা পূজা উদযাপন ফ্রন্ট এর যুগ্ম-আহবায়ক বিশ্বজিৎ কুমার সেন (মানিক),আমতলা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ  কমিটির সভাপতি পরিমল সরকার।  ওইসময়  বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০:৪৫:১৯   ২১১ বার পঠিত