চট্টগ্রামে চালু হচ্ছে ই-পারিবারিক আদালত

প্রথম পাতা » সারাদেশ » চট্টগ্রামে চালু হচ্ছে ই-পারিবারিক আদালত
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫



চট্টগ্রামে চালু হচ্ছে ই-পারিবারিক আদালত

বিচার ব্যবস্থাকে আরও আধুনিক ও জনবান্ধব করতে চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে ই-পারিবারিক আদালতের কার্যক্রম।

রোববার (৩০ নভেম্বর) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে এই আদালতের উদ্বোধন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা।

সংশ্লিষ্টদের মতে, দেশে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে এটি একটি বড় পদক্ষেপ। ডিজিটাল প্রযুক্তিনির্ভর এই আদালতে মামলার আবেদন থেকে শুরু করে দৈনন্দিন সব কার্যক্রম অনলাইনে পরিচালিত হবে। কাগজের ব্যবহার থাকবে না; তবে শুনানি অনুষ্ঠিত হবে সরাসরি উপস্থিতিতে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার বলেন, এটি পেপারলেস আদালত। বিচারকার্যকে আরও দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত করতে প্রয়োজনীয় প্রযুক্তি ও সফটওয়্যার প্রস্তুত রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:৩৫   ১৭০ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


ভোলার লালমোহনে ৪৪৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
ভোলার লালমোহনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর হওয়ার নির্দেশ
গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহিদদের ঋণ শোধ করতে হবে —পানিসম্পদ মন্ত্রী
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে হাজির করতে আদালতের বিজ্ঞপ্তি
সিলেটে এনসিপি’র গাড়িতে হামলাকে ঘিরে উত্তেজনা
‘আমার সম্পর্কে পুলিশ কমিশনারকে জিজ্ঞেস করেন’— বলা সেই ডেভিড ইমন গ্রেপ্তার

Law News24.com News Archive

আর্কাইভ