শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্নাঙ্গ রায় প্রকাশ

প্রথম পাতা » জাতীয় » শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্নাঙ্গ রায় প্রকাশ
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫



শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্নাঙ্গ রায় প্রকাশ

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (২৬ নভেম্বর) প্রকাশিত এই পূর্ণাঙ্গ রায়ের ভিত্তিতে আগামী ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবেন দুই আসামি।

গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ মামলায় শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল।

একই মামলায় রাজসাক্ষী হিসেবে থাকা সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল–মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায়ে শেখ হাসিনা ও কামালের দেশে থাকা সব স্থাবর–অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগে বিচার হয়েছে— গণভবনে সংবাদ সম্মেলনে উসকানিমূলক বক্তব্য, হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, রংপুরে ছাত্র আবু সাঈদ হত্যা, চানখাঁরপুলে হত্যা, আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো। এর মধ্যে শেষ তিন অভিযোগে মৃত্যুদণ্ড এবং প্রথম দুটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ে বলা হয়েছে, অভিযোগগুলোর মধ্যে সরাসরি হত্যাকাণ্ড এবং নেতৃত্বের দায় প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করা হয়।

বাংলাদেশ সময়: ৭:৪৩:১৫   ১৩১ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, নিরাপত্তা ও আধুনিকায়ন নিয়ে আলোচনা
কেবিন ক্রুদের ওভারসিজ অ্যালাওয়েন্সে হুন্ডির অভিযোগ, তদন্তে বিমান কর্তৃপক্ষ
আওয়ামী লীগের শাসনামলের গুম-খুন ট্রাইব্যুনালে তিন মামলার রায় চলতি বছরেই হতে পারে
রোববার বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন
পদত্যাগের পর সাবেক রাষ্ট্রপতি যে অবসরভাতা ও সরকারি সুবিধা পাবেন
লিগ্যাল এইডের এডিআরের মাধ্যমে ২ লাখ ১১৪৪১ মামলার নিষ্পত্তি

Law News24.com News Archive

আর্কাইভ