গুমের মামলায় হাসিনার আইনজীবী জেড আই খান পান্না

প্রথম পাতা » জাতীয় » গুমের মামলায় হাসিনার আইনজীবী জেড আই খান পান্না
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫



গুমের মামলায় হাসিনার আইনজীবী জেড আই খান পান্না

গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় স্বৈরাচারী শেখ হাসিনার পক্ষে জেড আই খান পান্নাকে আইনজীবী নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই নিয়োগ দেন।

এর আগে, এদিন সকাল ১০টার দিকে আওয়ামী লীগ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় সেনাবাহিনীর ১৩ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এ দুই মামলায় হাসিনাসহ আসামি রয়েছেন ৩০ জন।

এদিন সকালে ট্রাইব্যুনালে আসেন আইনজীবী জেড আই খান পান্না। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী আগেও শেখ হাসিনার পক্ষে মামলা লড়ার আগ্রহ প্রকাশ করেছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৪০:১২   ১৪০ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


জলবায়ু অর্থায়ন সম্পর্কিত জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে

Law News24.com News Archive

আর্কাইভ