গুলশান-মহাখালী লিংক রোডে চলন্ত বাসে আগুন

প্রথম পাতা » প্রধান সংবাদ » গুলশান-মহাখালী লিংক রোডে চলন্ত বাসে আগুন
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫



গুলশান-মহাখালী লিংক রোডে চলন্ত বাসে আগুন

রাজধানীর মহাখালী এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। শনিবার রাত ৯টার দিকে গুলশান-মহাখালী লিংক রোডে খাজা টাওয়ারের সামনে বাসটিতে আগুন ধরে যায়। যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যায়। এতে হতাহতের ঘটনা ঘটেনি। এটি নাশকতা নাকি দুর্ঘটনা তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট রওনা দেয়। তবে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলায় রাস্তা থেকে ইউনিট ফিরে আসে।

বনানী থানার ওসি রাসেল সারোয়ার গণমাধ্যমকে বলেন, ‘২০-২২ জন যাত্রী নিয়ে বাসটি গুলশান থেকে মহাখালীর দিকে যাচ্ছিল। লিংক রোডের খাজা টাওয়ারের সামনে আগুন লাগার ঘটনা ঘটে। চালক সুমনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানিয়েছেন, বাসের পেছনের অংশে আগুন লাগে। এরপরই তিনি বাস থামালে যাত্রীরা নেমে চলে যায়।’

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘিরে ১০ নভেম্বর থেকে সপ্তাহখানেক রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

বাংলাদেশ সময়: ২১:৪০:৪৮   ১৯৬ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেল চার নতুন সিনেমা
রংপুরের কারুপণ্য লিমিটেডের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি পেল মর্যাদাপূর্ণ রিবা ইন্টারন্যাশনাল প্রাইজ
হিন্দুরা কারও দাসত্ব করেন না, ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করেছেন: মীর শাহে আলম
মাদারীপুরে পুলিশের হাতকড়াসহ দুই আসামি পালানোর অভিযোগ, পরে হস্তান্তর
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস খোলা রাখার নির্দেশনা
সিসামুক্ত বাংলাদেশ গড়তে ২০৩৫ সালের লক্ষ্য, কমাতে হবে শিশুদের ঝুঁকি
দুর্গাপূজায় তৈরি পোশাক কারখানা খোলা, সনাতন ধর্মাবলম্বী শ্রমিকদের ছুটি সমন্বয়ের নির্দেশ
ভারতে ১ নভেম্বর থেকে চালু হচ্ছে কলার শনাক্তকরণ প্রযুক্তি
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেল পেতে অপেক্ষা বাড়বে
সহপাঠীর মৃত্যুতে শোকস্তব্ধ চন্দনাইশের জামিজুরী বালিকা উচ্চবিদ্যালয়

Law News24.com News Archive

আর্কাইভ