মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতেমা বোচ্

প্রথম পাতা » প্রধান সংবাদ » মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতেমা বোচ্
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫



মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতেমা বোচ্

তীব্র বিতর্কের মধ্য দিয়ে অনুষ্ঠিত এবারের মিস ইউনিভার্সের মুকুট জিতে নিয়েছেন মেক্সিকোর ফাতেমা বোচ্। এ মাসের শুরুর দিকে বড় এক বিতর্কের পর অবশেষে কিছুক্ষণ আগে এবারের মিস ইউনিভার্সের মঞ্চে ঘোষণা করা হয় তার নাম। দুই সপ্তাহ আগে এক বৈঠকের সময় মিস ইউনিভার্সের আয়োজক নাওয়াত ইটসারাগ্রিসিলের প্রকাশ্য সমালোচনার পর,  তখনো তার ইভনিং গাউন ও হাই হিল পরা অবস্থায়, নাটকীয়ভাবে ওয়াকআউট করেন ফাতেমা। বৈঠকের একটি লাইভস্ট্রিমে দেখা যায়, নাওয়াত নাকি মিস মেক্সিকোকে আলাদা করে ‘বোকার মাথা’ বলে অপমান করেন। কারণ তিনি নাকি প্রয়োজনীয় প্রচারণামূলক কনটেন্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি।

যদিও পরে তিনি এই শব্দটি ব্যবহার করেছেন বলে অস্বীকার করেন। এরপর তিনি নিরাপত্তা কর্মীদের হস্তক্ষেপের ডাক দিলে, স্যাশ পরা অবস্থায় বোচ্ বেরিয়ে যান। তার পাশে ছিলেন মিস ইরাক, ঝলমলে মণিমুক্তায় সজ্জিত লম্বা পোশাকে। বোচ্ সাংবাদিকদের বলেন, আপনাদের পরিচালক যে আচরণ করেছেন তা সম্মানজনক নয়। তিনি আমাকে বোকা বলেছেন। বিশ্বকে এটা দেখতে হবে।

কারণ আমরা ক্ষমতায়িত নারী, আর এটা আমাদের কণ্ঠের প্ল্যাটফর্ম। বৈঠকে উপস্থিত অনেক প্রতিযোগী তার প্রতি সমর্থন জানাতে দাঁড়িয়ে পড়েন। কিন্তু নাওয়াত সতর্ক করে বলেন, যারা প্রতিযোগিতায় থাকতে চান, তারা যেন বসে পড়েন। এই বিতর্কে প্রতিক্রিয়া দেন মেক্সিকো প্রেসিডেন্ট ক্লাউদিয়া শিনবাউম। বুধবার তিনি বোচ্কে প্রশংসা করে বলেন, আগ্রাসনের মুখে দাঁড়িয়ে কথা বলার ক্ষেত্রে তিনি নারীদের জন্য উদাহরণ। তিনি আরও বলেন, সার্বজনিক অনুষ্ঠানে আমি বলি- আমরা নারীরা কথা বললে আরও সুন্দর দেখাই। তাই এই তরুণীকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা। থাইল্যান্ডে মেক্সিকোর দূতাবাস ফেসবুকে জানিয়েছে, তারা বোচ্ ও তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে, যদিও এএফপির অনুরোধে তারা অতিরিক্ত মন্তব্য করেনি।

বাংলাদেশ সময়: ১২:৫৭:৪৪   ৩৭০ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ