নিউমুরিং কনটেইনার টার্মিনালে চুক্তির সব কার্যক্রম বন্ধে হাইকোর্টের নির্দেশ

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » নিউমুরিং কনটেইনার টার্মিনালে চুক্তির সব কার্যক্রম বন্ধে হাইকোর্টের নির্দেশ
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫



নিউমুরিং কনটেইনার টার্মিনালে চুক্তির সব কার্যক্রম বন্ধে হাইকোর্টের নির্দেশ

চট্টগ্রাম বন্দর নিউমুরিং কনটেইনার টার্মিনাল–সংক্রান্ত চুক্তির সব ধরনের কার্যক্রম মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মৌখিকভাবে এ নির্দেশ প্রদান করেন। শুনানি চলাকালে রাষ্ট্রপক্ষ আদালতকে আশ্বস্ত করেছে যে রায় না হওয়া পর্যন্ত সব কার্যক্রম স্থগিত রাখা হবে।

এর আগে, গত ৩০ জুলাই এনসিটি পরিচালনার বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং একটি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে হওয়া চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট।

নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের বৈধতা প্রশ্নে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন এ রিট আবেদন করেন।

বাংলাদেশ সময়: ১২:২৫:০৮   ১১৭ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
রাজধানীর বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে রিট
বুধবার হাইকোর্টে মামলার শুনানি বিএফআইইউর তদন্তে ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারিতে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার তথ্য

Law News24.com News Archive

আর্কাইভ