রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ

প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫



রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর থেকে এসব ঘটনা ঘটে।

জানা গেছে, রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্লবী মেট্রোস্টেশনের নিচেও একই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আর রাজধানীর কারওয়ান বাজার ও বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বাড্ডা এলাকায় ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

অন্যদিকে, রাজধানী ছাড়াও গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনার ঘটেছে।

এর আগে, সন্ধ্যায় যানবাহনে আগুন ও ককটেল নিক্ষেপ করতে এলেই দেখামাত্র হামলাকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি প্রয়োজনে গুলি করার নির্দেশও দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩:২০:১৯   ১৭৬ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেল চার নতুন সিনেমা
রংপুরের কারুপণ্য লিমিটেডের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি পেল মর্যাদাপূর্ণ রিবা ইন্টারন্যাশনাল প্রাইজ
হিন্দুরা কারও দাসত্ব করেন না, ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করেছেন: মীর শাহে আলম
মাদারীপুরে পুলিশের হাতকড়াসহ দুই আসামি পালানোর অভিযোগ, পরে হস্তান্তর
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস খোলা রাখার নির্দেশনা
সিসামুক্ত বাংলাদেশ গড়তে ২০৩৫ সালের লক্ষ্য, কমাতে হবে শিশুদের ঝুঁকি
দুর্গাপূজায় তৈরি পোশাক কারখানা খোলা, সনাতন ধর্মাবলম্বী শ্রমিকদের ছুটি সমন্বয়ের নির্দেশ
ভারতে ১ নভেম্বর থেকে চালু হচ্ছে কলার শনাক্তকরণ প্রযুক্তি
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেল পেতে অপেক্ষা বাড়বে
সহপাঠীর মৃত্যুতে শোকস্তব্ধ চন্দনাইশের জামিজুরী বালিকা উচ্চবিদ্যালয়

Law News24.com News Archive

আর্কাইভ