আরও ৫৪ অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

প্রথম পাতা » আন্তর্জাতিক » আরও ৫৪ অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫



আরও ৫৪ অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

৫৪ ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। অনলাইন এনডিটিভির খবর, ফেরত পাঠানো সবাই ভারতের হরিয়ানা রাজ্যের বাসিন্দা। অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের অপরাধে তাদের ভারতে ফেরত পাঠানো হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, রোববার ওএই-৪৭৬৭ নামক একটি ফ্লাইটে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমান্দরে অবতরণ করেন এসব অবৈধ অভিবাসীরা।

সূত্রের বরাত দিয়ে এনটিভি জানিয়েছে, ফেরত আসা ব্যক্তিদের ১৬ তরুণ হরিয়ানা রাজ্যের কারনাল, ১৫ জন কাইঠাল, ৫ জন আম্বালা, ৪ জান ইয়ামুনা নগর, ৪ জন করুকশ্রেষ্ঠা, ৩ জন জিন্দ, ২ জন সনিপাতের বাসিন্দা। এছাড়া একই রাজ্যের পঞ্চকুলা, পানিপত, রোহটাক এবং ফতেহবাদের একজন করে বাসিন্দাও রয়েছে। ফেরত আসা এসব ব্যক্তি ২৫ থেকে ৪০ বছর বয়সী। কারনালের বাসিন্দাদের ইতিমধ্যেই পরিবারের নিকট হস্তান্তর করেছে পুলিশ। দ্বিতীয়বার ক্ষমতায় এসে অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর নীতি গ্রহণ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইতিমধ্যেই কয়েক দফায় দুইশতাধিক ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে।

কারনালের ডিএসপি সন্দিপ কুমার জানান, ফেরত আসা ব্যক্তিরা সকলেই অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। এভাবে অবৈধ পথে আমেরিকা গমন ভারতীয় আইনেও নিষিদ্ধ। তাই এমন পথ অবলম্বনের বিষয়ে ভারতীয়দের সতর্ক করেছে দেশটির প্রশাসন।

বাংলাদেশ সময়: ২২:৪৯:৩৬   ২১১ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


মুনাফায় ধস, চীনের শেয়ারবাজার থেকে উধাও ৩.৫ ট্রিলিয়ন ডলার
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে ইউরোপে গ্যাসের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ
ওবামার পছন্দের প্রার্থীর বিরুদ্ধে ট্রাম্পের মুসলিমবিদ্বেষী প্রচার
নেতানিয়াহুর কর্মকাণ্ড ইসরায়েলের জন্য বড় ঝুঁকি: হারেৎজ
১৫০০ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করল ইসরায়েল, আরও ২৫০০ জনকে টার্গেট
গিয়ারে ত্রুটি: ৯৪টি হোন্ডা মোটরসাইকেল প্রত্যাহারের ঘোষণা সৌদির
মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থী এল-সায়েদের পক্ষে ওবামার প্রচার
আটটি যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি ট্রাম্পের, নোবেল না পাওয়ায় হতাশা
কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা
ভিসা ছাড়া ইউরোপ ভ্রমণের সুযোগ পেতে পারে উপসাগরীয় ৫ দেশের নাগরিক

Law News24.com News Archive

আর্কাইভ