গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ারকে অব্যাহতির আদেশ অবৈধ ঘোষণা

প্রথম পাতা » প্রধান সংবাদ » গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ারকে অব্যাহতির আদেশ অবৈধ ঘোষণা
বুধবার, ৮ অক্টোবর ২০২৫



গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ারকে অব্যাহতির আদেশ অবৈধ ঘোষণা

বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেনকে অব্যাহতি দেওয়ার আদেশ অবৈধ ঘোষণা করেছেন ঢাকার আদালত।

বুধবার ঢাকার সিনিয়র সহকারী জজ মো. হাবিবুর রহমানের আদালত এ রায় দেন।

বাদীপক্ষের আইনজীবী এস. এইচ. কৃষ্ণ গণমাধ্যমকে জানান, আদালত গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেনকে অব্যাহতির আদেশ অবৈধ ঘোষণা করেছেন। ফলে তিনি পুনরায় স্বপদে ফিরে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা নেই।

বাদীর অপর আইনজীবী মো. আব্দুর রাজ্জাক শাহরাজ বলেন, বর্তমানে রেজিস্ট্রার পদে যিনি দায়িত্ব পালন করছেন, তিনি অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত। তাই রায়ের পর দেলোয়ার হোসেন দ্রুতই তার স্বপদে ফিরতে পারবেন।

মামলার বাদী মো. দেলোয়ার হোসেন বলেন, প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে আমিও গণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করি। উদ্দেশ্য ছিল স্বল্প মূল্যে সাধারণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করা। আমাকে মিথ্যা অভিযোগে বরখাস্ত করা হয়েছিল। আদালতের এ রায়ের মাধ্যমে আমি ন্যায়বিচার পেয়েছি।

সূত্র জানায়, ২০২০ সালের ১২ সেপ্টেম্বর বিভিন্ন অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড রেজিস্ট্রার পদ থেকে দেলোয়ার হোসেনকে অব্যাহতি দেয়। পরের বছরের ৪ এপ্রিল তিনি ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ঢাকার নবম সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত বুধবার অব্যাহতির আদেশকে অবৈধ ঘোষণা করে রায় দেন।

বাংলাদেশ সময়: ২৩:২৬:২৯   ৩৭২ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ