দল হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত শুরু, কর্মকর্তা নিয়োগ

প্রথম পাতা » জাতীয় » দল হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত শুরু, কর্মকর্তা নিয়োগ
মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫



দল হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত শুরু, কর্মকর্তা নিয়োগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আওয়ামী লীগসহ ১৪টি রাজনৈতিক দলের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ইতোমধ্যে তদন্ত কর্মকর্তার নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে, এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ গত বছরের ২ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগপত্র জমা দেন।

অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ এবং ১৪ দলের শরিক রাজনৈতিক দলগুলো গণহত্যার সরাসরি হুকুমদাতা এবং বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার আন্দোলন নির্মূলের দায়ী।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘আমরা অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু করেছি। পুরোপুরি তদন্ত শুরু হলে এর পরিধি কতদূর বিস্তৃত হবে, তা তখনই বলা সম্ভব হবে।’

তদন্ত শেষ হওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার ব্যবস্থার আওতায় নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:৫৮:২৯   ১৪৬ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


আইনি সেবা সহজ করতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, ধর্ম যার যার রাষ্ট্র সবার: চিফ হুইপ
সৌদি আরবের রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
দুই বছর পর নতুন প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনার পেল তথ্য কমিশন
শাহ আমানত বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ
জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সামষ্টিক পরিকল্পনা গ্রহণ করতে হবে: অর্থমন্ত্রী
বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ
নতুন ভোটার হতে আবেদন করতে লাগবে যেসব কাগজপত্র
খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ১ কোটি ৮১ লাখ মানুষ
আজ থেকে শুরু শারদীয় দুর্গোৎসব

Law News24.com News Archive

আর্কাইভ