অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সামছুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সামছুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫



অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সামছুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগ থাকায় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সামছুর রহমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একইসঙ্গে তার এনআইডি ব্লকের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

সামছুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক আলমগীর হোসেন।

আবেদনে বলা হয়, সামছুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অনুসন্ধানে জানা যায়-  সামছুর রহমান এবং তার পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে প্রচুর স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে। তারা এই সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের পাঁয়তারা করছেন।

অভিযোগসংশ্লিষ্ট মো. সামছুর রহমান ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামীয় স্থাবর-অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর রোধকল্পে এবং তাদের অপরাধমূলক কাজের আলামত রক্ষার স্বার্থে সামছুর রহমানের জাতীয় পরিচয়পত্র স্থগিত বা ব্লক করা ও বিদেশগমণ রহিতকরণ প্রয়োজন।

বাংলাদেশ সময়: ২৩:৩০:৪৯   ২২৮ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির রিমান্ড মঞ্জুর
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর: প্রধান আসামির জামিন

Law News24.com News Archive

আর্কাইভ