হাজী সেলিমের অন্যতম সহযোগী মুরাদ গ্রেপ্তার

প্রথম পাতা » রাজধানী » হাজী সেলিমের অন্যতম সহযোগী মুরাদ গ্রেপ্তার
মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫



হাজী সেলিমের অন্যতম সহযোগী মুরাদ গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের অন্যতম সহযোগী আমিনুল হক মুরাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চকবাজার থানার ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।

নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও সরবরাহের অভিযোগে পরিবেশ আইনে আমিনুল হক মুরাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। তিনি স্থানীয়দের কাছে ‘পলিথিন’ মুরাদ নামেই বেশি পরিচিত।

ডিএমপি মিডিয়া সেন্টার সূত্রে জানা গেছে, রোববার (৫ সেপ্টেম্বর) মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল রাজধানীর চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। মুরাদকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া ধানমন্ডি থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মুরাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর অস্ত্রসহ হামলা ও নির্যাতনের অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫৭:৩৭   ২৩৮ বার পঠিত  




রাজধানী’র আরও খবর


দুর্গাপূজায় তৈরি পোশাক কারখানা খোলা, সনাতন ধর্মাবলম্বী শ্রমিকদের ছুটি সমন্বয়ের নির্দেশ
রাজধানীতে দুই দিনব্যাপী স্টাডি অ্যাব্রোড ফেয়ার শুরু
রাজধানীর বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২ করার পরিকল্পনা
ঢামেক হাসপাতালে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
ভিডিও ভাইরাল ঢাকার ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার
সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রীর সম্পদ ক্রোকের নির্দেশ
চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন মির্জা আব্বাস
চালের ড্রামে মিলল ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট
নারীর ক্ষমতায়নে পরিবারকে সম্পৃক্ত করার আহ্বান ববি হাজ্জাজের

Law News24.com News Archive

আর্কাইভ