চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু

প্রথম পাতা » স্বাস্থ্য » চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫



চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৬৬৭ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২৪১ জন, বরিশাল বিভাগে ১০৮ জন, ঢাকা বিভাগে ১০২ জন, চট্টগ্রাম বিভাগে ৯৬ জন, রাজশাহী বিভাগে ৩৮ জন, খুলনা বিভাগে ৩৭ জন ও ময়মনসিংহ বিভাগে ২৫ জন ভর্তি হয়েছেন।

এই রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১৬৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮৬ জন পুরুষ ও ৮১ জন নারী। এছাড়া, এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০ হাজার ৪৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বাংলাদেশ সময়: ২২:৩০:৫৪   ২৪৩ বার পঠিত  




স্বাস্থ্য’র আরও খবর


হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, মোট মৃত্যু ১১৭০
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল: ১ হাজার শয্যার বিপরীতে প্রতিদিন ভর্তি আড়াই হাজার রোগী
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করার উদ্যোগ
চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁ চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারে তেলাপোকা
আনোয়ারায় ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ, ১৬ ঘণ্টা হাসপাতালে স্বজনদের অবস্থান
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সব হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ
মশা নিধনে ৪৮ হাজার কমিটি কাগজে-কলমে থাকলেও বাস্তবে নিষ্ক্রিয়
সরকারি হাসপাতালের ৬২ শতাংশ অক্সিজেন প্লান্ট অচল
সাবেক সঙ্গীকে ভুলতে কতদিন সময় লাগে, গবেষণায় যা জানা গেল
রাড্ডা এমসিএইচ কার্যালয় ভাঙচুর ও লুটপাট: গ্রেপ্তার ৯

Law News24.com News Archive

আর্কাইভ