জিএম কাদেরসহ ১৮ জনকে আসামি করে ছাত্র অধিকার পরিষদের মামলা

প্রথম পাতা » প্রধান সংবাদ » জিএম কাদেরসহ ১৮ জনকে আসামি করে ছাত্র অধিকার পরিষদের মামলা
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫



জিএম কাদেরসহ ১৮ জনকে আসামি করে ছাত্র অধিকার পরিষদের মামলা

গণ অধিকার পরিষদের মিছিলে হামলার ঘটনায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে প্রধান আসামি করে মামলা করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রমনা মডেল থানায় এ মামলা করা হয়। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট মাঝি বাদী হয়ে মামলাটি করেন।

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও দলটির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনসহ মোট ১৮ জনকে মূল আসামি করে মামলাটি করা হয়েছে। এছাড়াও, শতাধিক অজ্ঞাতনামা নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়।

এর আগে, গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এ ঘটনায় আহত হন দলটির বেশ কয়েকজন নেতাকর্মীও।

এরপর থেকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) এবং এরপর কেবিনে ভর্তি থাকেন নুর। ১৮ দিন পর গত সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢামেক হাসপাতাল থেকে ছাড়া পান ডাকসুর সাবেক ভিপি নুর।

বাংলাদেশ সময়: ২০:০৩:৩২   ২০১ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ