চিকিৎসক ঈশিতার বিরুদ্ধে বিচার চলবে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » চিকিৎসক ঈশিতার বিরুদ্ধে বিচার চলবে
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫



চিকিৎসক ঈশিতার বিরুদ্ধে বিচার চলবে

অসৎ উদ্দেশে সরকারি কর্মচারীদের পোশাক পরার অভিযোগে রাজধানীর শাহআলী থানায় করা মামলায় চিকিৎসক ইশরাত রফিক ওরফে ডা. ঈশিতার বিরুদ্ধে বিচার চলার বিষয়ে আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফারজানা ইয়াসমিনের আদালত আসামির চার্জগঠনের বিরুদ্ধে করা রিভিশন আবেদন নামঞ্জুর করেছেন। এর ফলে বিচারিক আদালতে মামলাটির কার্যক্রম চলবে।

শুনানিকালে ডা. ঈশিতা আদালতে হাজির ছিলেন।

আসামি পক্ষের আইনজীবী শেখ কানিজ ফাতেমা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ম্যাজিস্ট্রেট আদালতে চার্জগঠনের বিরুদ্ধে আমরা দায়রা আদালতে রিভিশন দায়ের করি। শুনানি শেষে আদালত রিভিশন আবেদন নামঞ্জুর করে বিচার চলবে বলে আদেশ দেন। বর্তমানে মামলাটির ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালতে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ আগস্ট মিরপুর থেকে চিকিৎসক ঈশিতাকে গ্রেফতার করে র ্যাব। পরদিন ২ আগস্ট ভুয়া পরিচয় দেওয়া, মাদক ব্যবসা, সার্টিফিকেট জালিয়াতিসহ নানা অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইন, মাদক ও প্রতারণা আইনে রাজধানীর শাহআলী থানায় তিনটি মামলা করা হয়। গ্রেফতারের ১৪ মাস পর ২০২২ সালের ১ অক্টোবর কারাগার থেকে মুক্তি পান।

গত ৩ মার্চ রাজধানীর শাহ আলী থানায় মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে করা মামলায় ডা. ঈশিতাকে খালাসের রায় দেন ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

২০২৩ সালের ২০ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে ডা. ইশিতাকে এক বছরের কারাদণ্ড দিয়েছিলেন সাইবার ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে ২০২৩ সালের ২২ নভেম্বর আপিল করা হয় হাইকোর্টে। ওই আপিলের শুনানি নিয়ে গত বছরের ২৯ মে হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামালের একক বেঞ্চ তাকে খালাস দেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৫৯   ২৪০ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা
টিটন হত্যা রিমান্ড শেষে কারাগারে অভিনেতা তমাল ও সাবেক সচিব মিজানুর
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর
অভিনেত্রী তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুই শিক্ষার্থী কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে
শাহজালাল বিমানবন্দরে ১১ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ৩, রিমান্ড মঞ্জুর
জুলাই হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুল হক
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগ নেত্রী পাপিয়া কারাগারে
সাবেক এমপি আতাউল হককে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

Law News24.com News Archive

আর্কাইভ