ডাকসু নির্বাচন: ভোটারদের তথ্যের গোপনীয়তা রক্ষায় হাইকোর্টে রিট

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » ডাকসু নির্বাচন: ভোটারদের তথ্যের গোপনীয়তা রক্ষায় হাইকোর্টে রিট
সোমবার, ২৫ আগস্ট ২০২৫



ডাকসু নির্বাচন: ভোটারদের তথ্যের গোপনীয়তা রক্ষায় হাইকোর্টে রিট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটার তালিকায় নারী শিক্ষার্থীদের ছবিসহ ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্য সুরক্ষার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। রিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ও নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে করা আবেদন নিষ্পত্তির জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।

রোববার (২৪ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর পক্ষে তাদের আইনজীবী অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ এ রিট দায়ের করেন।

রিটকারীরা হলেন- আইন বিভাগের শিক্ষার্থী মো. জাকারিয়া, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রেদোয়ান মন্ডল রিফাত, ক্রিমিনিলোজির শিক্ষার্থী ফাতিমা তাসনিম ঝুমা ও বোটানি বিভাগের সাবিকুন্নাহার তামান্না।

রিটে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ও নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। রিটের বিষয়টি নিশ্চিত করে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ বলেন, অনলাইনে ছবি দিয়ে অনেক নারী শিক্ষার্থী বুলিংয়ের শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

তিনি জানান, ভোটার তালিকা হালনাগাদ করে প্রকাশ্যে রাখা পুরুষের ছবি বা ঠিকানা সমস্যা নাও হতে পারে। তবে, নারীদের ছবি হাইলাইট করা যেতে পারে। কারণ, এর মধ্য দিয়ে অনেক নারী শিক্ষার্থীর ব্যক্তিগত নিরাপত্তার লঙ্ঘন হচ্ছে। কেউ কেউ বুলিংয়ের শিকারও হচ্ছেন। কারণ অনলাইন থেকে ছবি নিয়ে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে নারীদের। এসব সমস্যার সমাধান করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ও নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে করা আবেদনে জানানো হয়েছিল। কিন্তু তারা তা নিষ্পত্তি না করায় নারী শিক্ষার্থীদের ব্যাক্তিগত নিরাপত্তা সুরক্ষার জন্যে নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে।

এ সংক্রান্ত বিষয়ে আগামী রোববার (৩১ আগস্ট) হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হতে পারে।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের ভোটার তালিকায় প্রকাশিত নারী শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি অপসারণ চেয়ে ভিসি বরাবর চিঠি দেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৬:৪০:৩৫   ১৮৬ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত
৩৮ মামলার মধ্যে দুটিতে জামিন পেলেন ডা. দীপু মনি
শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলা আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক হাইকোর্টে, শিগগির শুনানি
৭ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট
নারী ও শিশু নির্যাতন মামলায় হাইকোর্টে চালু হচ্ছে বিশেষ বেঞ্চ
জামিন পেলেন দীপু মনি, বাকি ৬ মামলার ব্যাপারে রুল জারি
হবিগঞ্জের দুই মামলায় হাইকোর্টে জামিন চাইলেন ব্যারিস্টার সুমন
সুপ্রিম কোর্টের টয়লেট থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Law News24.com News Archive

আর্কাইভ