তারেক রহমান-বাবরদের খালাসের বিরুদ্ধে আপিলের রায় ৪ সেপ্টেম্বর

প্রথম পাতা » জাতীয় » তারেক রহমান-বাবরদের খালাসের বিরুদ্ধে আপিলের রায় ৪ সেপ্টেম্বর
শনিবার, ২৩ আগস্ট ২০২৫



তারেক রহমান-বাবরদের খালাসের বিরুদ্ধে আপিলের রায় ৪ সেপ্টেম্বর

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের রায় আগামী ৪ সেপ্টেম্বর ঘোষণা করবে আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ এই রায়ের দিন ধার্য করেন।

বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের খালাসের বিরুদ্ধে করা আপিলের পঞ্চম দিনের শুনানি হয়।

এই মামলায় ২০১৮ সালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয় নিম্ন আদালত। এছাড়া, তারেক রহমানসহ ১৯ আসামিকে যাবজ্জীবন ও ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

পরে গত ১ ডিসেম্বর তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেয় হাইকোর্ট। এরপর চলতি বছরের ১৯ মার্চ হাইকোর্টের দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। তবে আপিল মঞ্জুর হলেও হাইকোর্টের রায় স্থগিত করেনি আপিল বিভাগ।

খালাসদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের পঞ্চম দিনের শুনানি শেষে আগামী ৪ সেপ্টেম্বর রায়ের দিন ধার্য করেন আদালত।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলটির মহিলা-বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন প্রায় ৩০০ জন। এই ঘটনার পর মামলাগুলো দায়ের করা হয়। ওই হামলায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অল্পের জন্য রক্ষা পান।

বাংলাদেশ সময়: ১০:৩৭:৩০   ২৮০ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


আইএমএফের সঙ্গে নতুন ঋণচুক্তি ডিসেম্বরে
৪৯তম বিসিএসে ৬৫১ জনের নিয়োগ ও যোগদানের সময়সূচি ঘোষণা
সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ
এলপিজির সরবরাহ সংকট ও বাড়তি দাম নিয়ে ভোগান্তিতে গ্রাহক
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমনের নিয়োগ
চুয়াডাঙ্গায় ঝড়ে লন্ডভন্ড কয়েকটি গ্রাম, সাময়িক বন্ধ রেল যোগাযোগ
ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের ৯৪ শতাংশ পদ ফাঁকা
বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি ও কারাগার নির্মাণের সিদ্ধান্ত
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন

Law News24.com News Archive

আর্কাইভ