ডা. ফারাহ দীনাকে হাজির করতে বাবা-মাকে হাইকোর্টের নির্দেশ

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » ডা. ফারাহ দীনাকে হাজির করতে বাবা-মাকে হাইকোর্টের নির্দেশ
শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫



ডা. ফারাহ দীনাকে হাজির করতে বাবা-মাকে হাইকোর্টের নির্দেশ

ডা. ফারাহ দীনাকে আগামী ২০ আগস্ট সকাল ১১টায় হাজির করতে তার বাবা মো. দেলোয়ার হোসেন ও মা রওশন আরা দেলোয়ারকে দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সায়েদ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ফারাহ দীনাকে হাজির করার নির্দেশনা চেয়ে হেবিয়াস কর্পাস রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আসিফ বিন আনওয়ার।

এর আগে ডা. ফারাহ দীনার পক্ষে রিটটি দায়ের করেন তার দুই শৈশবের বন্ধু ব্যারিস্টার শারমিন লায়লা তন্বী ও ডা. তোহফা-ই-আইয়ুব।

রিট আবেদনে বলা হয়, তাদের বন্ধু ডাক্তার ফারাহ দীনা সম্প্রতি তাদের শরণাপন্ন হয়ে সাহায্য চান। তার বাবা-মা এবং স্বামী তাকে অব্যাহতভাবে জোরপূর্বক মানসিক হাসপাতালে ভর্তির হুমকি দিয়ে আসছিলেন। এ অবস্থায় তিনি আইনি ব্যাবস্থা নেওয়ার জন্য তাদের কাছে অনুরোধ জানান। গত ৯ আগস্ট থেকে ফারাহ দীনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে ও তার কাজের জায়গায় গিয়ে কোনও খোঁজ না পেয়ে বাধ্য হয়ে এই হেবিয়াস করপাস রিট দায়ের করেন।

রিটে আরও উল্লেখ করা হয়, এর আগেও ২০১৮ সালে ফারাহ দীনাকে প্রায় চার মাস একটি মানসিক হাসপাতালে জোরপূর্বক আটকে রাখা হয়েছিল, যেখানে প্রাপ্ত চিকিৎসা ও ওষুধ তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দীর্ঘস্থায়ী ক্ষতি করে।

ডা. ফারাহ দীনা আল-বারাকা হাসপাতালে সনোলজিস্ট হিসেবে কর্মরত আছেন। নিখোঁজ হওয়ার আগে উত্তরা এলাকায় বাবা-মায়ের বাসায় অবস্থান করছিলেন।

বাংলাদেশ সময়: ২০:২৭:২১   ২৭২ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
রাজধানীর বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে রিট
বুধবার হাইকোর্টে মামলার শুনানি বিএফআইইউর তদন্তে ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারিতে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার তথ্য
আদালত অবমাননায় সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাউন্সিলরকে জরিমানা
চার বিচারপতিতে সীমিত আপিল বিভাগ, বাড়ছে বিচারাধীন মামলার চাপ
১ মামলায় ব্যারিস্টার সুমনের জামিন
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

Law News24.com News Archive

আর্কাইভ