পান্নাকে ট্রাইব্যুনাল, ‘ট্রেন ছাড়ার পর স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার সুযোগ নেই’

প্রথম পাতা » আদালত সংবাদ » পান্নাকে ট্রাইব্যুনাল, ‘ট্রেন ছাড়ার পর স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার সুযোগ নেই’
বুধবার, ১৩ আগস্ট ২০২৫



পান্নাকে ট্রাইব্যুনাল, ‘ট্রেন ছাড়ার পর স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার সুযোগ নেই’

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ পর্যায়ে এসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে লড়তে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড আই খান পান্নার আবেদনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

মঙ্গলবার (১২ আগস্ট) পান্নার পক্ষে আইনজীবী নাজনীন নাহার ট্রাইব্যুনাল-১ এ আবেদনটি দাখিল করেন। তবে ট্রাইব্যুনাল জেড আই পান্নার আবেদন আমলে নেননি।

গত ২৫ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৮-এর সাবেক বিশেষ পিপি আইনজীবী আমির হোসেনকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স) হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। তিনি এরই মধ্যে কয়েকদিন শেখ হাসিনার পক্ষে শুনানি করেছেন। এ কারণে জেড আই পান্নার আবেদন আমলে নেননি ট্রাইব্যুনাল।

তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাক্ষ্যগ্রহণ পর্যায়ে এসে তার এমন আবেদনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। ট্রাইব্যুনাল বলেন, এই মুহূর্তে কোনো আবেদন গ্রহণ করা সম্ভব নয়। ট্রেন ছেড়ে যাওয়ার পর স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার সুযোগ নেই।

বাংলাদেশ সময়: ০:২৩:৩৪   ১৬৬ বার পঠিত  




আদালত সংবাদ’র আরও খবর


সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
পিলখানা হত্যাকাণ্ডের তথ্য জানতেন বলেই ‘জঙ্গি’ সাজিয়ে হত্যা
হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন

Law News24.com News Archive

আর্কাইভ