এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৪ সেপ্টেম্বর

প্রথম পাতা » আদালত সংবাদ » এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৪ সেপ্টেম্বর
বুধবার, ১৩ আগস্ট ২০২৫



এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৪ সেপ্টেম্বর

ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের এপিসি থেকে ফেলে শিক্ষার্থী শাইখ আশহাবুল ইয়ামিনসহ ২২ জনকে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

প্রসিকিউশনের সময় আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ প্রতিবেদন দাখিলের এই দিন ধার্য করেন।

আদালতে প্রসিকিউশন পক্ষে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম শুনানি করেন। এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অপর প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

এদিকে এই মামলার ১৫ আসামির মধ্যে গ্রেফতার ৭ আসামি আজ ট্রাইব্যুনালে হাজির ছিলেন।

গত বছরের ১৮ জুলাই ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে যোগ দেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাইখ আশহাবুল ইয়ামিন। সেদিন দুপুরে পুলিশের গুলিতে তিনি শহীদ হন। প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ ইয়ামিনের নিথর দেহ পরে পুলিশের এপিসির ওপরে রাখা হয় এবং সেখান থেকে লাশটি ফেলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০:২০:৩১   ১২৩ বার পঠিত  




আদালত সংবাদ’র আরও খবর


সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সব প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য র‍্যাম্প বাধ্যতামূলক চেয়ে রিট
জুলাইয়ে হত্যা মামলা: তারেক সিদ্দিকীর দুই সহযোগী চার দিনের রিমান্ডে
গৃহকর্মীদের বাধ্যতামূলক নিবন্ধনের বিধান বাস্তবায়নে হাইকোর্টের রুল
সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে রিটের শুনানি হচ্ছে না
‘ছাগলকাণ্ডে’র মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন আগামী ১১ মে
সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট
ট্রাইব্যুনালে জিয়াউল আহসান ‘মাননীয় আদালত, আমি বরখাস্ত নই অবসরপ্রাপ্ত’
বেইলি রোড ট্র্যাজেডির ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
গুলশানে ২০ লাখ টাকা চাঁদা দাবি: ‘ভুয়া আজিজে’র সহযোগী ২ দিনের রিমান্ডে

Law News24.com News Archive

আর্কাইভ