সুনামগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে ইমাম আটক

প্রথম পাতা » অপরাধ » সুনামগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে ইমাম আটক
সোমবার, ১১ আগস্ট ২০২৫



সুনামগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে ইমাম আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজারে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে উঠেছে সাজিদুর রহমান (৪০) নামের এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ।

সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ইসলামপুর জামে মসজিদের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

পুলিশ জানায়, সকালে মসজিদের মক্তবে পড়তে গেলে শিশুটিকে নিজের কক্ষে ঝাড়ু দেয়ার জন্য পাঠান ইমাম সাজিদুর। পরে কক্ষে নিয়ে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি বাড়ি ফিরে জানালে শিশুটির পরিবার পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে আমাদের ফোর্স যায় এবং তৎক্ষনাৎ অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

বাংলাদেশ সময়: ২০:১৪:৫৫   ২৫৩ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত অন্যের পরিচয়ে ৩৮ বছর বিজিবিতে চাকরি: অবসরপ্রাপ্ত সিপাহীর ১৩ বছরের কারাদণ্ড
পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারীদের হামলা ও গুলি, আহত ৫
রাজবাড়ীতে এসআরবি’র অভিযানে প্রায় ৬ লক্ষ টাকার ২০০গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার
গাজীপুরে বাড়ির ফটকে পুতুল ও তারকাঁটা রেখে আতঙ্ক সৃষ্টির চেষ্টা
বিয়েতে রাজি না হওয়ায় পোশাকশ্রমিককে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার
গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে হামলা ও অগ্নিসংযোগ
ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে চার দিন জিম্মি, খোয়ালেন ৮ লাখ টাকা
আজারবাইজানে চাকরির প্রলোভনে প্রতারণা, এজেন্সির বিরুদ্ধে মামলা
নেত্রকোনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের বাড়িতে পেট্রল ঢেলে আগুন
চাঁদপুরে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

Law News24.com News Archive

আর্কাইভ