আটাবে প্রশাসক নিয়োগ কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » আটাবে প্রশাসক নিয়োগ কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল
বুধবার, ৬ আগস্ট ২০২৫



আটাবে প্রশাসক নিয়োগ কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) পরিচালনা পর্ষদ বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বির আহমেদকে প্রশাসক নিয়োগের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার (৬ আগস্ট) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আয়নুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে মামলাটি পরবর্তী শুনানির জন্য আগামী সপ্তাহে নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত সোমবার (৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয় এক আদেশে (স্মারক নম্বর ২৬.০০.০০০০.১৫৭.৩৩.০১৫.৯০ (অংশ-৩)-৭২) আটাবের বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করে উপসচিব মোতাকাব্বির আহমেদকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন বর্তমান পরিচালনা পর্ষদের একজন সদস্য।

রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করে জানতে চান, বাণিজ্য মন্ত্রণালয়ের উক্ত আদেশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না।

আদালত আরও বলেন, মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রিট আবেদনের বিষয়বস্তু ব্যাহত করতে পারে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকতে হবে।

রিট আবেদনে বলা হয়, আটাব একটি নিবন্ধিত পেশাজীবী সংগঠন এবং সংবিধিবদ্ধ পদ্ধতিতে পরিচালিত নির্বাচিত পরিচালনা পর্ষদকে কোনো বিচারিক তদন্ত বা সংগঠনের অভ্যন্তরীণ প্রক্রিয়া ছাড়া সরিয়ে দেওয়া নিয়ম বহির্ভূত ও আইনের পরিপন্থী।

বাংলাদেশ সময়: ২০:০৬:২৩   ২৫৮ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


বিচারিক জটে স্থবির আদালত: চার দশকের আইনি লড়াইয়ের পর বিচার
বিচারপতি মো: রেজাউল হক হলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায়
সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর

Law News24.com News Archive

আর্কাইভ