কুমিল্লার গোমতী নদীর জায়গায় থাকা ৫০৮ অবৈধ দখল-স্থাপনা উচ্ছেদের নির্দেশ

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » কুমিল্লার গোমতী নদীর জায়গায় থাকা ৫০৮ অবৈধ দখল-স্থাপনা উচ্ছেদের নির্দেশ
সোমবার, ৪ আগস্ট ২০২৫



কুমিল্লার গোমতী নদীর জায়গায় থাকা ৫০৮ অবৈধ দখল-স্থাপনা উচ্ছেদের নির্দেশ

কুমিল্লার গোমতী নদীর জায়গায় থাকা ৫০৮টি অবৈধ দখল-স্থাপনা আগামী ৬ মাসের মধ্যে উচ্ছেদ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কুমিল্লার জেলা প্রশাসকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে কেউ যাতে গোমতী নদী দখল বা মাটি ভরাট না করতে পারেন, সে জন্য কুমিল্লার পুলিশ সুপার ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মনিটরিং (তদারকি) করতে বলা হয়েছে।

রোববার (৩ আগস্ট) ১৪ বছর আগে জনস্বার্থে করা এক রিটের চূড়ান্ত শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

কুমিল্লার গোমতী নদী দখল ও স্থাপনার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এই প্রেক্ষাপটে অবৈধ দখল বা স্থাপনা উচ্ছেদের নির্দেশনা চেয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে ২০১১ সালে রিটটি করা হয়।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০১১ সালের ২ মার্চ হাইকোর্ট রুল দেন। একই সঙ্গে জরিপ করে গোমতী নদীর সীমানা নির্ধারণ করে অবৈধ স্থাপনা ও দখলদারদের তালিকা আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়। পরবর্তী সময় জরিপ করে ৬২৩টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে এবং এর মধ্যে ২৬৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে হলফনামা আকারে আদালতকে জানানো হয়।

আগের ধারাবাহিকতায় শুনানি নিয়ে কয়েকটি নির্দেশনা দিয়ে এ–সংক্রান্ত রুল নিষ্পত্তি করে আজ রায় দেওয়া হলো।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তাকে সহায়তা করেন আইনজীবী সঞ্জয় মণ্ডল ও নাছরিন সুলতানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মহসিন কবির।

হাইকোর্ট রায়ে পানি উন্নয়ন বোর্ডকে তিন মাসের মধ্যে নদী ডেজিংয়ের প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন বলে জানান জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।

রায়ের পর তিনি বলেন, অবৈধ দখল-স্থাপনা উচ্ছেদের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ বিষয়ে আগামী তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিষ্পত্তি করতে বলা হয়েছে। এর আগে জেলা প্রশাসক অর্থ বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি লিখেছিলেন। এলআর (ল্যান্ড রেভিনিউ ট্যাক্স) ফান্ড দিয়ে কাজ শুরু করতে বলেছেন আদালত।

বাংলাদেশ সময়: ২:৩৬:৪৪   ২৩১ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
রাজধানীর বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে রিট
বুধবার হাইকোর্টে মামলার শুনানি বিএফআইইউর তদন্তে ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারিতে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার তথ্য

Law News24.com News Archive

আর্কাইভ