সাংবাদিক মুন্নী সাহাকে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল দুদক

প্রথম পাতা » প্রধান সংবাদ » সাংবাদিক মুন্নী সাহাকে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল দুদক
বুধবার, ৩০ জুলাই ২০২৫



সাংবাদিক মুন্নী সাহাকে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল দুদক

সাংবাদিক মুন্নী সাহাকে এবার আর্থিক কেলেঙ্কারির অভিযোগে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত সংশ্লিষ্ট দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (৩০ জুলাই) সকাল ৯টায় মুন্নী সাহা সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে যান। বেলা ১২টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

সম্প্রতি একটি বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠ আর্থিক লেনদেন এবং একটি প্রভাবশালী চক্রের হয়ে মধ্যস্থতা করার অভিযোগে আলোচনায় আসেন সাংবাদিক মুন্নী সাহা। এসব অভিযোগের ভিত্তিতেই দুদক অনুসন্ধানে নামে।

দুদক সূত্র জানায়, মুন্নী সাহার বিরুদ্ধে প্রাথমিকভাবে ক্ষমতার অপব্যবহার, ঘুষ লেনদেন ও অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদের সময় তার কাছে এসব অভিযোগের ব্যাখ্যা চাওয়া হয়।

তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, সাংবাদিক মুন্নী সাহার বিরুদ্ধে যেসব আর্থিক অনিয়মের তথ্য এসেছে, সেগুলো যাচাই-বাছাই করতে আজ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু এখনই বলা যাচ্ছে না।

দেশের একটি শীর্ষস্থানীয় টিভি চ্যানেলের সিনিয়র সাংবাদিক ছিলেন মুন্নী সাহা। সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক বিতর্কিত অভিযোগ উঠে আসে। এসব অভিযোগের তদন্তে নেমেই তাকে আইনের আওতায় আনা হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।

তদন্ত চলমান থাকায় ভবিষ্যতেও তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে দুদক।

বাংলাদেশ সময়: ২২:৫৮:৫৭   ১৬৭ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ