৫ আগস্ট দেশের সব আদালত বন্ধ থাকবে

প্রথম পাতা » জাতীয় » ৫ আগস্ট দেশের সব আদালত বন্ধ থাকবে
বুধবার, ৩০ জুলাই ২০২৫



৫ আগস্ট দেশের সব আদালত বন্ধ থাকবে

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

মঙ্গলবার (২৯ জুলাই) সুপ্রিম কোর্টের আলাদা বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে  জারি করা প্রজ্ঞাপনে সরকার প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী ৫ আগস্ট সাধারণ ছুটির আওতাভুক্ত থাকবে।

আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে সরকার প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায়, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব অধস্তন আদালত ট্রাইব্যুনাল আগামী ৫ আগস্ট সাধারণ ছুটির আওতাভুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ২২:৫৭:১৮   ২০১ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


জলবায়ু অর্থায়ন সম্পর্কিত জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে

Law News24.com News Archive

আর্কাইভ