হত্যাসহ ৫ মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর

প্রথম পাতা » প্রধান সংবাদ » হত্যাসহ ৫ মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫



হত্যাসহ ৫ মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ মোট পাঁচ মামলায় সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

আজ বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম এ আদেশ দিয়েছেন।

এই শুনানিকে কেন্দ্র করে আদালতে ব্যাপক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।

সকাল সোয়া এগারটায় এই আবেদনের প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দিয়েছে। সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

নিরাপত্তাজনিত কারণে আদালতে আসা বিচারপ্রার্থীদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় বলে জানিয়েছেন তিনি। ‌

পুলিশি নিরাপত্তায় ঢাকা থেকে যাওয়া আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে একটি দল চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আদালতে শুনানি করেন। আবার পুলিশী প্রহরায়ই তারা আদালত প্রাঙ্গন ত্যাগ করেন।

কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর গত ২৬ নভেম্বর করা জামিন আবেদনকে ঘিরে চট্টগ্রামের আদালত প্রাঙ্গন রণাঙ্গনে পরিণত হয়েছিল। ওইদিন সংঘর্ষের ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হয় এবং আহত হন অন্তত ২০ জন।

চট্টগ্রামের কোতোয়ালী থানায় দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহীতার মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। বর্তমানে সে কারাগারে আছে।

বাংলাদেশ সময়: ২১:২২:২১   ২১৭ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


২৫ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার মহিউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
আইনি সেবা সহজ করতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, ধর্ম যার যার রাষ্ট্র সবার: চিফ হুইপ
সৌদি আরবের রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
দুই বছর পর নতুন প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনার পেল তথ্য কমিশন
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় ও সরকারি পরিষেবার অবনতির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ
রাজস্থানের কোটায় তীর্থযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৮
শাহ আমানত বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ
কক্সবাজারে রিসোর্টে নিহত ১০ কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু
জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সামষ্টিক পরিকল্পনা গ্রহণ করতে হবে: অর্থমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ