কাউকে গ্রেফতারের ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে

প্রথম পাতা » অন্তবর্তী সরকার » কাউকে গ্রেফতারের ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫



কাউকে গ্রেফতারের ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে

কাউকে গ্রেফতারের ১২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তির পরিবার বা বন্ধু বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে তা জানাতে হবে। এ সংক্রান্ত বিধান রেখে ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) সংশোধন করছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (২৪ জুলাই) উপদেষ্টা পরিষদের সভায় সিআরপিসি সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সভা শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

উল্লেখ্য যে, বর্তমানে বাংলাদেশ সংবিধান ও ফৌজদারি কার্যবিধিতে কোনো ব্যক্তিকে গ্রেফতার করার ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার বিধান রয়েছে।

এছাড়া, গ্রেফতারের সঙ্গে সঙ্গে ব্যক্তির পরিবার ও স্বজনদের জানানোর বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনাও রয়েছে।

তবে অতীতের বহু ঘটনায় এর ব্যত্যয় ঘটতে দেখা গেছে। মূলত এমন প্রেক্ষাপটেই ফৌজদারি কার্যবিধি সংশোধনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

বাংলাদেশ সময়: ২১:২১:৩২   ২২১ বার পঠিত  




অন্তবর্তী সরকার’র আরও খবর


বিদায়ী ভাষণে ড. ইউনূস নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমার, আপনার, সবার
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন পাঁচজন
শপথ বঙ্গভবনের পরিবর্তে কেন সংসদের দক্ষিণ প্লাজায়, জানালেন আইন উপদেষ্টা
নিরঙ্কুশ জয় তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
শীর্ষ ৩ নেতার ভোটকেন্দ্র পরিদর্শনে প্রধান উপদেষ্টা
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টার সঙ্গে ‘আনফ্রেল’ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
সশস্ত্র বাহিনীর ১৪১ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি
যে কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

Law News24.com News Archive

আর্কাইভ