আলেশা মার্টের চেয়ারম্যান ও তার স্ত্রীর ৪ বছরের কারাদণ্ড

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » আলেশা মার্টের চেয়ারম্যান ও তার স্ত্রীর ৪ বছরের কারাদণ্ড
সোমবার, ২১ জুলাই ২০২৫



আলেশা মার্টের চেয়ারম্যান ও তার স্ত্রীর ৪ বছরের কারাদণ্ড

প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার ও তার স্ত্রী সাদিয়া চৌধুরীর চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এ রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি তাদের ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

২০২২ সালের ৪ আগস্ট মঞ্জুর আলম সিকদার ও সাদিয়া চৌধুরীকে আসামি করে আদালতে মামলা করেন ভুক্তভোগী আলা উদ্দিন হোসেন। গত বছরের ১৫ ডিসেম্বর এ মামলার চার্জগঠন করে বিচার শুরু হয়।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ২০২১ সালের ১৫ আগস্ট আলেশা মার্টে অফারমূল্য ৩ লাখ ২৪ হাজার ৪৮১ টাকায় তিনটি মোটরসাইকেল অর্ডার করি। কিন্তু যথা সময়ে পণ্য না আসায় টাকা ফেরত চাই। আসামি ২০২২ সালের ২১ এপ্রিলের একটি চেক দেন।

আসামির একাউন্টে টাকা না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়। পরে মামলার আসামিকে উকিল নোটিশ পাঠানো হয়। এরপরও টাকা পরিশোধ না হওয়ায় আদালতে মামলা করি।

বাংলাদেশ সময়: ২৩:১৫:৫৪   ১৯৮ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


রাজবাড়ীর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যার প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড
হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর

Law News24.com News Archive

আর্কাইভ