বিচার চলাকালে নেতানিয়াহুকে সমর্থন জানাতে আদালতে হাজির মার্কিন দূত

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিচার চলাকালে নেতানিয়াহুকে সমর্থন জানাতে আদালতে হাজির মার্কিন দূত
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫



বিচার চলাকালে নেতানিয়াহুকে সমর্থন জানাতে আদালতে হাজির মার্কিন দূত

তেল আবিবের আদালতে বেনিয়ামিন নেতানিয়াহুর ফৌজদারি বিচারের শুনানি চলাকালীন আকস্মিক আদালতে হাজির হলেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। বুধবার (১৬ জুলাই) নেতানিয়াহুর পক্ষে সমর্থন জানাতে তিনি ‘অস্বাভাবিক সিদ্ধান্তটি’ নেন বলে জানিয়েছেন।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহুর পক্ষে সমর্থন জানাতে আদালতে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত নেতানিয়াহুর সঙ্গে উষ্ণ করমর্দন এবং সংক্ষিপ্তভাবে কথাও বলেন।

আদালতে পৌঁছানোর আগে তেল আবিবে এক অনুষ্ঠানে হাকাবি বলেন, ‘আমি আজকে (আদালতে) গিয়ে এর কিছুটা পড়ে দেখব। এর প্রত্যক্ষ সাক্ষী হওয়া খুবই আকর্ষণীয়।’

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুসারে, একজন রাষ্ট্রদূতের এমন অস্বাভাবিক সিদ্ধান্তের ব্যাখ্যা জানতে চাইলে মাইক হাকাবি নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বন্ধনের কথা উল্লেখ করেন।

ট্রাম্প গত মাসে নেতানিয়াহুর বিচারের সমাপ্তির দাবি জানিয়েছিলেন। তার মন্তব্যের সমালোচনা করেন ইসরায়েলের বিরোধী নেতারা। তারা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছেন।

এদিকে, নেতানিয়াহুর প্রতি সমর্থন জানাতে আদালতে হাজির হওয়া মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি আরও বলেন, ‘প্রেসিডেন্ট (ট্রাম্প) তার অবস্থান খুব স্পষ্ট করে দিয়েছেন। তিনি কার্যধারায় বা ফলাফলে হস্তক্ষেপ করেননি। তিনি বুঝতে পারেন যে, এটি (বিচার) তার নিজস্ব পথে চলতে হবে। কিন্তু এটি (মন্তব্য) তার ব্যক্তিগত বিষয়। তিনি প্রধানমন্ত্রীকে (নেতানিয়াহুকে) একজন বন্ধু মনে করেন।’

টাইমস অব ইসরায়েল আরও জানায়, বুধবারের শুনানিতে নেতানিয়াহুকে মামলা সংশ্লিষ্ট ১০০০ এরও বেশি বিষয়ে জেরা করা হয়।

বাংলাদেশ সময়: ১০:৪৬:৩৪   ২২৬ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ