বিএসবি গ্লোবালের চেয়ারম্যান খায়রুল বাশার ১০ দিনের রিমান্ডে

প্রথম পাতা » প্রধান সংবাদ » বিএসবি গ্লোবালের চেয়ারম্যান খায়রুল বাশার ১০ দিনের রিমান্ডে
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫



বিএসবি গ্লোবালের চেয়ারম্যান খায়রুল বাশার ১০ দিনের রিমান্ডে

রাজধানীর গুলশান থানার অর্থপাচার মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান এম কে খায়রুল বাশারের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৫ জুলাই) গুলশান থানায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই খালিদ সাইফুল্লাহর আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম ছানাউল্যাহ।

তার আগে সোমবার দুপুর ১টার দিকে খায়রুল বাশারকে ঢাকার ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ।

মামলার বিবরণ অনুযায়ী, বাশার, তার স্ত্রী খন্দকার সেলিমা রওশন ও ছেলে আরশ ইবনে বাশার চটকদার বিজ্ঞাপনের ফাঁদে ফেলে সাধারণ ছাত্রছাত্রীর কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন। উচ্চশিক্ষার জন্য ১৪১ শিক্ষার্থীকে বিদেশ পাঠানোর কথা বলে তারা ১৮ কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৬৮০ টাকা লোপাট করেছেন।

গত ৪ মে সিআইডির এসআই রুহুল আমিন বাদী হয়ে মামলাটি করে। খায়রুল বাশার ও তার সহযোগীদের বিরুদ্ধে ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে গত ১৭ অক্টোবর ঢাকায় বিক্ষোভ করেছিল একদল শিক্ষার্থী। আদালত প্রাঙ্গণে একদল শিক্ষার্থী ও অভিভাবক বিক্ষোভ করেছে এবং খায়রুল বাশারকে শারীরিকভাবে নাজেহাল করেছে।

শুনানির সময় আদালত তার কাছে জানতে চেয়েছিল কেন তিনি টাকা নিয়ে শিক্ষাথীদের বিদেশ পাঠাননি। আসামি বাশার নিশ্চুপ ছিল, কোনো উত্তর দেননি। আবার তাকে জিজ্ঞেসা করা হয় আপনার বিরুদ্ধে কয়টি মামলা হয়েছে, তখন তিনি জানান ৭০টি। আদালত তখন তাকে বলে বাকি জীবনটা জেলে কাটিয়ে দিতে হবে।

বাংলাদেশ সময়: ২১:৩৯:৫৯   ১৯৯ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
দেশে স্বর্ণের দাম বাড়ল
জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক শুরু আজ
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে যুক্তরাজ্যকে ঢাকার আহ্বান
পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারীদের হামলা ও গুলি, আহত ৫
ইরানে হামলার প্রয়োজন নেই: ইসরায়েলের হবু প্রধানমন্ত্রী
মুকসুদপুর থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী নগরকান্দায় গ্রেপ্তার
কাল দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
নারায়ণগঞ্জে বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় আসামি সাবেক ছাত্রদল নেতা!

Law News24.com News Archive

আর্কাইভ