দুই স্ত্রীসহ সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রথম পাতা » জাতীয় » দুই স্ত্রীসহ সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫



দুই স্ত্রীসহ সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগে সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস এবং তার দুই স্ত্রী মোছা. মমতাজ বিশ্বাস ও বেগম আশানুর বিশ্বাসের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

সোমবার (১৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের পক্ষে উপপরিচালক মো. সাইদুজ্জামান আদালতে এই নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, সাবেক মন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে তাদের নামে জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।

আবেদনে আরও বলা হয়, গোপন সূত্রে জানা গেছে—আবদুল লতিফ বিশ্বাস ও তার পরিবার দেশত্যাগ করে বিদেশে পালানোর এবং সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন। এতে করে অনুসন্ধান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এই পরিস্থিতিতে আদালত তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়ে আদেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১:৩৬:৪৩   ১৭৪ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


আইএমএফের সঙ্গে নতুন ঋণচুক্তি ডিসেম্বরে
৪৯তম বিসিএসে ৬৫১ জনের নিয়োগ ও যোগদানের সময়সূচি ঘোষণা
সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ
এলপিজির সরবরাহ সংকট ও বাড়তি দাম নিয়ে ভোগান্তিতে গ্রাহক
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমনের নিয়োগ
চুয়াডাঙ্গায় ঝড়ে লন্ডভন্ড কয়েকটি গ্রাম, সাময়িক বন্ধ রেল যোগাযোগ
ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের ৯৪ শতাংশ পদ ফাঁকা
বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি ও কারাগার নির্মাণের সিদ্ধান্ত
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন

Law News24.com News Archive

আর্কাইভ