মোহাম্মদপুরে কব্জি কাটা গ্রুপের ৪ সদস্য গ্রেফতার

প্রথম পাতা » প্রধান সংবাদ » মোহাম্মদপুরে কব্জি কাটা গ্রুপের ৪ সদস্য গ্রেফতার
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫



মোহাম্মদপুরে কব্জি কাটা গ্রুপের ৪ সদস্য গ্রেফতার

‎রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে কিশোর গ্যাং গ্রুপ ‘কব্জি কাটা’ আনোয়ার গ্রুপের অন্যতম সদস্যসহ চারজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

‎সোমবার (১৪ জুলাই) সকালে তাদের মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন– কব্জি কাটা আনোয়ার গ্রুপের অন্যতম সদস্য হানিফ হোসেন জয়, রুবেল হোসেন, কবির মিয়া ও সাকিব আহমেদ রানা।

‎সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, সোমবার সকালে ছিনতাইয়ের প্রস্তুতিকালে আমরা কব্জি কাটা আনোয়ার গ্রুপের চার সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হই। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র সামুরাই ও বেশকিছু মাদক উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার জন্য তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, বিকেলে চারজনকে গ্রেফতার করে সেনাবাহিনী থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান।

বাংলাদেশ সময়: ১:১৮:৫৩   ২৩৫ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


আইএমএফের সঙ্গে নতুন ঋণচুক্তি ডিসেম্বরে
চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁ চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারে তেলাপোকা
রাশিয়া থেকে ডিজেল আমদানির চুক্তি করলেন ট্রাম্প
কালাইয়ে কিডনি বেচাকেনা কালাইয়ে কিডনি বেচাকেনা: বিচার না হওয়ায় জামিনে বেরিয়ে ফের অপরাধে জড়াচ্ছেন আসামিরা
অসহায় পরিবারের ১১৩ জন মেয়ের বিয়ে দিলেন ব্যবসায়ী রুহুল আমিন
৪৯তম বিসিএসে ৬৫১ জনের নিয়োগ ও যোগদানের সময়সূচি ঘোষণা
নতুন বাংলাদেশের চিত্র বদলে দেওয়ার প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ
বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ: ১২ সদস্যের চক্র আটক
ঢাকায় বাস রুট পুনর্বিন্যাস ও ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা চালুর উদ্যোগ

Law News24.com News Archive

আর্কাইভ