চাঁদপুরে সুপারি বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রথম পাতা » প্রধান সংবাদ » চাঁদপুরে সুপারি বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার
শুক্রবার, ১১ জুলাই ২০২৫



চাঁদপুরে সুপারি বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জে সুপারি বাগান থেকে হাসানুর রহমান (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) বিকেলে পৌর এলাকার নোয়াগাঁও গ্রামের তপদার বাড়ির শাহ আলমের পোল্ট্রি মুরগির খামারের পাশের সুপারি বাগান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত হাসানুর রহমান একই গ্রামের খোকন মিজির ছেলে। তিনি ৩ সন্তানের জনক ছিলেন।

নিহতের ভাই শরীফ হোসেন ও বোন কুলছুমা বেগম জানান, গত কয়েকদিন আগে স্থানীয় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। পরে সেই বাড়ির লোকজন দলবল নিয়ে এসে তার ভাইকে মারধর করেছে ও হত্যার হুমকি দিয়েছে। গতকাল রাতে তার ভাই বাড়ি থেকে বের হয়েছে। আজ জুমার নামাজের পর খবর পান তার ভাইয়ের মরদেহ সুপারির বাগানে পড়ে আছে।

ঘটনার বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, বিকেলে বাগান থেকে  যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২৩:৪৪:২৮   ২০৫ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ