ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন ২ পাইলট

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন ২ পাইলট
বুধবার, ৯ জুলাই ২০২৫



ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন ২ পাইলট

ভারতের রাজস্থানে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বিমান বাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন। দেশটির গণমাধ্যম জানিয়েছে, জাগুয়ার নামের যুদ্ধবিমানটি রাজস্থানের চুরু জেলার ভানুদা গ্রামের নিকট বিধ্বস্ত হয়। বিমানটি সুরাতগড় বিমানঘাঁটি থেকে আকাশে উড়াল দেয়। পরে স্থানীয় সময় দুপুর ১ টা ২৫ মিনিটে একটি কৃষিজমিতে তা বিধ্বস্ত হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, এই বিমান দুর্ঘটনায় বেসামরিক সম্পত্তির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে পাইলট নিহতের ঘটনায় গভীর শোক জানিয়ে নিহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে দেশটির বিমান বাহিনী। ভারতে এ নিয়ে চলতি বছরে তিনটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটলো। এর আগে ৭ মার্চ পঞ্চকুলা, হরিয়ানা এবং ২ এপ্রিল গুজরাটের জামনগরের কাছে জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দুই ইঞ্জিনের জাগুয়ার যুদ্ধবিমান এক ও দুই আসন বিশিষ্ট। যা ১৯৭০ সালের দিকে প্রথম ভারতীয় বিমান বাহিনীতে সংযুক্ত করা হয়।

এদিকে জুনে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্তের সম্পূর্ণ প্রতিবেদন আগামী শুক্রবার প্রকাশ হতে পারে বলে জানানো হয়েছে। লন্ডনগামী বোয়িং বিএ.এন ৭৮৭ ড্রিমলাইনার ৬৫০ ফুট উচ্চতায় ওঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। এতে ২৪২ জনের মধ্যে ২৪১ জনই মারা যান। এখনও ওই দুর্ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশিত হয়নি। যা আগামী শুক্রবার প্রকাশিত হতে পারে। তবে রিপোর্টে তথ্যের পরিমাণ কেমন হবে তা স্পষ্ট নয়। সূত্র বলছে, দুর্ঘটনার এক মাস পার হয়ে গেছে। এখন কি পরিমাণ তথ্য রিপোর্টে উঠে আসবে তা স্পষ্ট নয়। উল্লেখ্য, আন্তর্জাতিক আইনের অধীনে ওই দুর্ঘটনার তদন্ত করছে ভারতের বিমান দুর্ঘটনা তদন্তকারী ব্যুরো। তবে এ বিষয়ে তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

বাংলাদেশ সময়: ২৩:২৮:৫৩   ১৭৫ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের
লন্ডনের বিলাসবহুল হোটেলে অতিরিক্ত মাদক সেবনে সৌদি প্রিন্সের মৃত্যু
ফ্রিজ না থাকায় গাজায় পচছে খাবার ও ওষুধ
দাবি আদায়ে অনড় ‘ককরোচ’ পার্টি দিল্লির রাজনীতিতে নয়া সমীকরণ
এক্সক্লুসিভ করিম খানের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণের অভিযোগে প্রমাণ মেলেনি: এএসপি প্রেসিডেন্ট
আটক রাহুল, প্রিয়াঙ্কা, অখিলেশ মোদির বাসভবনের সামনে রণক্ষেত্র
বাহরাইন-কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় ‘আবারও ইরানের হামলা’

Law News24.com News Archive

আর্কাইভ