পঞ্চগড় সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৫ জনকে পুশ ইন

প্রথম পাতা » প্রধান সংবাদ » পঞ্চগড় সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৫ জনকে পুশ ইন
শনিবার, ৫ জুলাই ২০২৫



পঞ্চগড় সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৫ জনকে পুশ ইন

পঞ্চগড়ের সদর উপজেলায় খুনিয়া পাড়া ও অমরখানা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৫ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাতে তাদেরকে পুশ ইন করা হয়।

এদের মধ্যে পাঁচজন পুরুষ, পাঁচজন মহিলা ও পাঁচজন শিশু। তারা খুলনা, বাগেরহাট, যশোর ও নড়াইল জেলার বাসিন্দা বলে জানা গেছে। বাংলাদেশে প্রবেশের পর নীলফামারী বিজিবি তাদেরকে আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়। আটককৃতদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি জানায়, শুক্রবার রাতে খুনিয়া পাড়া সীমান্তের মেইন পিলার ৭৬৪ এর ১৯ নম্বর সাব পিলার ও অমরখানা সীমান্তের মেইন পিলার ৭৪৩ এর ৩ সাব পিলার এলাকা দিয়ে তাদেরকে পুশ ইন করে বিএসএফ। পরে সীমান্তবর্তী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, এরইমধ্যে ১০ জনকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে তাদেরকে হস্তান্তর করা হবে। এছাড়া, অমর খানা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা পাঁচজনকে সদর থানায় নিয়ে আসা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭:৪৮:৫২   ২০৯ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ