নুর-রাশেদের বিরুদ্ধে মামলা নেওয়ার নির্দেশ

প্রথম পাতা » প্রধান সংবাদ » নুর-রাশেদের বিরুদ্ধে মামলা নেওয়ার নির্দেশ
শনিবার, ৫ জুলাই ২০২৫



নুর-রাশেদের বিরুদ্ধে মামলা নেওয়ার নির্দেশ

বরিশালে জাতীয় পার্টি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায় গণঅধিকার পরিষদ সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলটির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার আদালত মামলাটি এজাহারভুক্ত করতে বরিশাল কোতয়ালী মডেল থানার ওসিকে নির্দেশ দেন।

জাতীয় পার্টির বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ও মামলার আইনজীবী আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরকে। এছাড়া সাধারণ সম্পাদক রাশেদ খান, বরিশাল জেলা সভাপতি এইচএম শামীম রেজা ও সাধারণ সম্পাদক এইচ এম হাসান, মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা ৭০-৮০ জনকেও আসামি করা হয়েছে।

বাদী পক্ষের আইনজীবী আব্দুল জলিল জানান, ৩১ মে রাতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা নগরীর ফকিরবাড়ি রোডে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। ঘটনার পর তারা থানায় মামলা দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। পরে আদালতে অভিযোগ জানানো হয়। আদালতের নির্দেশ অনুযায়ী অভিযোগপত্র থানায় পাঠানো হয়েছে। ডিউটি অফিসার এসআই ডলি আদালতের আদেশ গ্রহণ করেছেন।

কোতোয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, জাতীয় পার্টির মামলা-সংক্রান্ত আদালতের কোনো কাগজপত্র এখনো হাতে পাইনি। তবে ডিউটি অফিসার যদি গ্রহণ করে থাকেন, তা হলে যথাসময়ে আমরা তা হাতে পাব।

গণঅধিকার পরিষদ বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, জাতীয় পার্টির অফিস ভাঙচুরের ঘটনায় আদালতে মামলা করার বিষয়টি আমাদের জানা নেই। তবে এমন কিছু হয়ে থাকলে আইনগতভাবেই তা মোকাবিলা করা হবে।

বাংলাদেশ সময়: ১৭:৪৭:৩৩   ২১৬ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


২৫ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার মহিউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
আইনি সেবা সহজ করতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, ধর্ম যার যার রাষ্ট্র সবার: চিফ হুইপ
সৌদি আরবের রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
দুই বছর পর নতুন প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনার পেল তথ্য কমিশন
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় ও সরকারি পরিষেবার অবনতির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ
রাজস্থানের কোটায় তীর্থযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৮
শাহ আমানত বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ
কক্সবাজারে রিসোর্টে নিহত ১০ কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু
জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সামষ্টিক পরিকল্পনা গ্রহণ করতে হবে: অর্থমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ