শেখ রেহানার স্বামী ও তারিক সিদ্দিকির ভবন জব্দের আদেশ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » শেখ রেহানার স্বামী ও তারিক সিদ্দিকির ভবন জব্দের আদেশ
বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫



শেখ রেহানার স্বামী ও তারিক সিদ্দিকির ভবন জব্দের আদেশ

শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিক এবং দেবর সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা তারিক সিদ্দিকীর গাজীপুর সদরের জমিসহ ১০ তলা ভবন জব্দের আদেশ দেওয়া হয়েছে। ওই সম্পদের মূল্য প্রায় ১৫ কোটি টাকা।

বুধবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম জমিসহ বাড়ি জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়, শফিক সিদ্দিক ও তারিক সিদ্দিকের বিরুদ্ধে জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান। অনুসন্ধানকালে জানা যায়, তারা স্থাবর সম্পদগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।

অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা যাতে সম্পদ বা সম্পত্তির মালিকানা পরিবর্তন/স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারেন এ মর্মে জব্দের আদেশ প্রয়োজন।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:৪৮   ২০০ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


রাজবাড়ীর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যার প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড
হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর

Law News24.com News Archive

আর্কাইভ