নাশকতার মামলায় বিএনপি নেতা নীরবসহ ৭ জনের কারাদণ্ড

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » নাশকতার মামলায় বিএনপি নেতা নীরবসহ ৭ জনের কারাদণ্ড
সোমবার, ২০ নভেম্বর ২০২৩



---

দশ বছর আগে রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা নাশকতার মামলায় যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা সাইফুল আলম নীরবসহ দলটির সাত নেতাকর্মীর ২ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাদের দুই হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও সাত মাস কারাভোগের আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন— সাজেদুল ইসলাম সুমন, গান্ডু শাহিন, বেল্লাল হোসেন, জাকির হোসেন, আনোয়ারুজ্জামান আনোয়ার ও আবু বক্কর সিদ্দিক।


আসামিপক্ষের আইনজীবী শেখ শাকিল আহমেদ রিপন এসব তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (২০ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদী এ রায় ঘোষণা করেন। এদিন রায় ঘোষণার আগে কারাগার থেকে নীরবকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। অপর ছয় আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজাপরোয়ানাহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।


আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের মে মাসে বিএনপির হরতাল অবরোধ চলাকালে রাজধানীর তেজগাঁও থানা এলাকায় নাশকতার অভিযোগে তেজগাঁও থানায় এ মামলা করে পুলিশ। মামলার পর আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। এরপর আদালত আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৩৫ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৩:২৫:৪৪   ৩৬৮ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর: প্রধান আসামির জামিন
জুলাই হত্যা মামলায় সাবেক এমপি হাসনাত আবদুল্লাহর ছেলে মঈনউদ্দিন ফের গ্রেপ্তার
ব্লগার নিলয় হত্যা মামলায় সাক্ষ্য দিলেন ময়নাতদন্তকারী চিকিৎসক
এমপি গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর
শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের প্রতিকৃতি মোছার চেষ্টা: ৪ জনের রিমান্ড আবেদন
হত্যাচেষ্টা মামলায় জামালপুরের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার

Law News24.com News Archive

আর্কাইভ