ই-অরেঞ্জের শীর্ষ কর্মকর্তা আমান উল্লাহ গ্রেপ্তার

প্রথম পাতা » প্রধান সংবাদ » ই-অরেঞ্জের শীর্ষ কর্মকর্তা আমান উল্লাহ গ্রেপ্তার
শনিবার, ২৮ জুন ২০২৫



ই-অরেঞ্জের শীর্ষ কর্মকর্তা আমান উল্লাহ গ্রেপ্তার

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ বিডির সিওও ও যুবলীগ নেতা আমান উল্লাহ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় বিমানবন্দর থানায় করা একটি মামলার আসামি তিনি।

বিমানবন্দর থানার ডিউটি অফিসার এসআই আলমগীর হোসেন আমান উল্লাহকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গত ২২ জুন বিমানবন্দর থানায় একটি মামলা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি আমান উল্লাহ।

এর আগে ই-অরেঞ্জের প্রতারণার মামলায় ২০২১ সালে ১৮ আগস্ট গুলশান থানা পুলিশ আমান উল্লাহকে গ্রেপ্তার করে। তখন ই-অরেঞ্জের মালিক গুলশান থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) সোহেল রানা ভারতে পালিয়ে যান। সোহেল রানার বোন সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানসহ পাঁচ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। সেই সময় সোনিয়া মেহজাবিন ও মাসুকুর রহমানের বিরুদ্ধে ই কমার্সের নামে ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক গ্রাহক বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। সেই মামলারও আসামি আমান উল্লাহ।

বাংলাদেশ সময়: ১৭:৪৪:০৫   ২০২ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


কাবার মসজিদে আত্মঘাতী হামলার খবর অস্বীকার করল সৌদি কর্তৃপক্ষ
ফ্রান্সে শিক্ষার্থী বিক্ষোভ ও সহিংসতা: ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, আটক ২ হাজার
আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, তিন দিনে আটক ৫৪৭
দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭ শতাধিক
দলীয় শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বিএনপি
আজ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে কার্যকর ১০ নতুন নিয়ম
ফ্লাইদুবাইয়ের বিমানে হাইজ্যাকের চেষ্টাকে রাজনৈতিক ফায়দায় ব্যবহারের অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে
সেন্টমার্টিন উপকূলে ট্রলারডুবি থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১ পাচারকারী

Law News24.com News Archive

আর্কাইভ