কারাগারে অসুস্থ সাবেক শিল্পমন্ত্রী কামাল মজুমদার ঢামেকের সিসিইউতে

প্রথম পাতা » জাতীয় » কারাগারে অসুস্থ সাবেক শিল্পমন্ত্রী কামাল মজুমদার ঢামেকের সিসিইউতে
শুক্রবার, ২৭ জুন ২০২৫



কারাগারে অসুস্থ সাবেক শিল্পমন্ত্রী কামাল মজুমদার ঢামেকের সিসিইউতে

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসার জন্য সিসিইউতে পাঠান চিকিৎসক।

তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী বিল্লাল জানান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে সিসিইউতে চিকিৎসাধীন আছেন তিনি। তার হাজতি নং-৩৬০৪০/২৪।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কারাগার থেকে অসুস্থ অবস্থায় আওয়ামী লীগের নেতা ও সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। বর্তমানে সিসিইউতে তার চিকিৎসা চলছে।

বাংলাদেশ সময়: ৬:৪৮:৪২   ২৮২ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


আইএমএফের সঙ্গে নতুন ঋণচুক্তি ডিসেম্বরে
৪৯তম বিসিএসে ৬৫১ জনের নিয়োগ ও যোগদানের সময়সূচি ঘোষণা
সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ
এলপিজির সরবরাহ সংকট ও বাড়তি দাম নিয়ে ভোগান্তিতে গ্রাহক
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমনের নিয়োগ
চুয়াডাঙ্গায় ঝড়ে লন্ডভন্ড কয়েকটি গ্রাম, সাময়িক বন্ধ রেল যোগাযোগ
ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের ৯৪ শতাংশ পদ ফাঁকা
বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি ও কারাগার নির্মাণের সিদ্ধান্ত
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন

Law News24.com News Archive

আর্কাইভ