ঈদে ৯৯৯-এ কল মারামারির অভিযোগ ৪১০২

প্রথম পাতা » জাতীয় » ঈদে ৯৯৯-এ কল মারামারির অভিযোগ ৪১০২
সোমবার, ১৬ জুন ২০২৫



ঈদে ৯৯৯-এ কল, মারামারির অভিযোগ ৪১০২

ঈদুল আজহার ছুটিকালীন সময়ে ৫ই জুন থেকে ১৩ই জুন পর্যন্ত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল এসেছে ২ লাখ ২০ হাজার ৩৮৮টি। এ সময় জরুরি সেবা পেয়েছেন ১৫ হাজার ৬১৯ জন। এরমধ্যে মারামারি সংক্রান্ত অভিযোগে সেবা দেয়া হয়েছে ৪ হাজার ১০২ জনকে। গতকাল জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, এ সময় জরুরি পুলিশি সেবা পেয়েছেন ১৩ হাজার ৮৩১ জন কলার। এম্বুলেন্স সেবা দেয়া হয়েছে ৯৯৩ জনকে এবং ফায়ার সার্ভিসের সহায়তা পেয়েছেন ৭৯৫ জন। ঈদুল আজহায় কল আসা অভিযোগের মধ্যে ছিল কোরবানির হাটে, রাস্তায় ও নদীপথে চাঁদাবাজি, জোরপূর্বক পশু অন্য হাটে নিয়ে যাওয়া, অজ্ঞান ও মলম পার্টির তৎপরতা এবং শব্দদূষণ সংক্রান্ত সমস্যাসহ নানা বিষয়।

আনোয়ার সাত্তার বলেন, ৫ই জুন থেকে ১৩ই জুন পর্যন্ত জরুরি সেবা ৯৯৯-এ কল এসেছে ২ লাখ ২০ হাজার ৩৮৮টি। এর মধ্যে ৪৭ শতাংশ প্রয়োজনীয় বা আমলযোগ্য কল বাকি সব অপ্রয়োজনীয় কল। এসময়ে মারামারি সংক্রান্ত বিষয়ে কল বেশি এসেছে। ঈদে মারামারি সংক্রান্ত অভিযোগে সেবা দেয়া হয়েছে ৪ হাজার ১০২ জন কলারকে। কাউকে আটকে রাখার ঘটনায় সহায়তা পেয়েছেন ১ হাজার ২১৪ জন, জরুরি এম্বুলেন্স সেবা পেয়েছেন ৯৯৩ জন। এ ছাড়া সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত সহায়তা দেয়া হয়েছে ৯৯২ জনকে।

বাংলাদেশ সময়: ০:৫১:২০   ২৫৪ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


জুলাইয়ের ৭৯৮ মামলায় ৫০৭৪ জনকে অব্যাহতির সুপারিশ
র‍্যাব আগের মতো থাকছে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
সালমান এফ রহমানকে ৫ আগস্ট যেসব কথা বলেছিলেন শেখ রেহানা
ঈদে কত দিন বন্ধ থাকবে দেশের সব আদালত
জুলাইয়ে গুলিতে ‘স্ত্রী নিহতের ভুয়া মামলা’, হাসিনাসহ সব আসামিকে অব্যাহতির সুপারিশ
সহকারী অ্যাটর্নি জেনারেল আঞ্জুমান লিমার পদত্যাগ
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই
ঈদুল আজহায় ট্রেনের টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র
হাইকোর্টের ঐতিহাসিক রায় গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না
ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে: আইনমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ