এক বছরের জন্য ১৪ সদস্যবিশিষ্ট বার কাউন্সিল অ্যাডহক কমিটি গঠন

প্রথম পাতা » প্রধান সংবাদ » এক বছরের জন্য ১৪ সদস্যবিশিষ্ট বার কাউন্সিল অ্যাডহক কমিটি গঠন
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫



এক বছরের জন্য ১৪ সদস্যবিশিষ্ট বার কাউন্সিল অ্যাডহক কমিটি গঠন

এক বছরের জন্য ১৪ সদস্য বিশিষ্ট বার কাউন্সিল অ্যাডহক কমিটি গঠন করেছে সরকার। কমিটি ১ জুন ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬ অর্থাৎ এক বছর বার কাউন্সিল বিধিমালার অধীনে কাজ ও ক্ষমতা প্রয়োগ করবে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে কমিটির চেয়ারম্যান করা হয়েছে।

বুধবার রাতে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

কমিটিতে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, মো. রুহুল কুদ্দুস (কাজল), আব্দুল্লাহ-আল-মামুন, এএম মাহবুব উদ্দিন খোকন, শাহ মো. খসরুজ্জামান, অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম খান এবং মো. আব্দুল মতিনকে অ্যাডহক  কমিটিতে সদস্য হিসাবে রাখা হয়েছে।

এ ছাড়া ঢাকা আইনজীবী সমিতির মো. মহসিন মিয়া, চট্রগ্রাম আইনজীবী সমিতির এএসএম বদরুল আনোয়ার, সিলেট আইনজীবী সমিতির এটিএম ফজলে উদ্দিন, বরিশাল আইনজীবী সমিতির কাজী এনায়েত হোসেন, রাজশাহী আইনজীবী সমিতির মো. মাইনুল আহসান এবং বগুড়া আইনজীবী সমিতির মো. শফিকুল ইসলামকে কমিটির সদস্য করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:১৭   ২৫১ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ