ইতিহাস গড়লেন শিবলি আলম টেমসাইডের প্রথম বাংলাদেশি নারী মেয়র

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইতিহাস গড়লেন শিবলি আলম টেমসাইডের প্রথম বাংলাদেশি নারী মেয়র
বুধবার, ২১ মে ২০২৫



টেমসাইডের প্রথম বাংলাদেশি নারী মেয়র

বাংলাদেশি বংশোদ্ভূত নারীদের জন্য এক গর্বের অধ্যায় রচনা করলেন কাউন্সিলর শিবলি আলম। টেমসাইড কাউন্সিলের ৫০তম মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করে তিনি উত্তর ইংল্যান্ডের ইতিহাসে প্রথম বাংলাদেশি নারী মেয়র হিসেবে নিজের নাম লিখালেন। এ খবর দিয়েছে অনলাইন ম্যানচেস্টার ইভনিং নিউজ। ২০ মে ডুকিনফিল্ড টাউন হলে এক জমকালো অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করানো হয়। দায়িত্ব গ্রহণের পর আবেগঘন কণ্ঠে শিবলি আলম বলেন, টেমসাইডের সিভিক মেয়র হিসেবে দায়িত্ব পেয়ে আমি গর্বিত এবং গভীরভাবে সম্মানিত বোধ করছি। আমার সহকর্মী কাউন্সিলর বেটি অ্যাফ্লেক অসাধারণ কাজ করেছেন। আমি তার কাজের মানদণ্ড রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব। তিনি আরও বলেন, আমি আমাদের এই চমৎকার বরোর প্রতিটি অংশের মানুষের সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে আছি- স্কুল, স্বেচ্ছাসেবক এবং কমিউনিটি গ্রুপসহ সবার সঙ্গে।

শিবলি আলম আট বছর বয়সে বৃটেনে আসেন এবং পরবর্তীতে টেমসাইডে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি হাইড ওয়ার্নেথ ওয়ার্ড থেকে ২০১৯ সালে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন এবং মেয়র হওয়ার আগপর্যন্ত ডেপুটি মেয়রের দায়িত্বে ছিলেন। তার স্বামী মোহাম্মদ খাইরুল আলম হবেন তার কনসোর্ট। টেমসাইড কাউন্সিলের সভায় লেবার পার্টির নেত্রী কাউন্সিলর এলেনর উইলস নতুন মেয়রকে অভিনন্দন জানিয়ে বলেন, শিবলি একজন চমৎকার নেতৃত্বদানকারী। আমি নিশ্চিত, তিনি বরোর জন্য এক অনন্য মেয়রের ভূমিকা পালন করবেন। উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য এটি নিঃসন্দেহে এক আনন্দের খবর। বৃটেনে বসবাসরত হাজারো বাংলাদেশি নারীর জন্য শিবলি আলম হয়ে উঠেছেন এক অনুপ্রেরণার প্রতীক। তার এই সাফল্য নতুন প্রজন্মকে রাজনীতির মূল ধারায় অংশ নিতে উৎসাহিত করবে। নতুন ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পেয়েছেন হাইড নিউটন ওয়ার্ডের কাউন্সিলর হেলেন বোডেন। তার স্বামী লেসলি হবেন ডেপুটি মেয়রের কনসোর্ট।

বাংলাদেশ সময়: ১৬:৪৭:১৯   ২৫৩ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


সিএনবিসি নিউজ ‘ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না’
এফবিআই পরিচালককে নিয়ে বিস্ফোরক রিপোর্ট ‘যেকোনো সময় বরখাস্ত’
পাকিস্তানের পথে জেডি ভ্যান্স
সিএনএনের বিশ্লেষণ হরমুজ প্রণালি ঘিরে ২৪ ঘণ্টার নাটকীয় পালাবদল
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
গাজা যুদ্ধবিরতি অচলাবস্থায়, প্রথমবার সরাসরি বৈঠকে যুক্তরাষ্ট্র ও হামাস
আল-কায়েদা ও আইএসকে অর্থায়নের দায়ে ফরাসি প্রতিষ্ঠানকে জরিমানা
হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ সমর্থন করে না যুক্তরাজ্য: স্টারমার
ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ ট্রাম্পের
শেখ হাসিনা শরণার্থী নাকি অনুপ্রবেশকারী, অমিত শাহর উদ্দেশে অভিষেক

Law News24.com News Archive

আর্কাইভ